ঠাকুরগাঁওএ কৃষি ঋণ মওকুফ ও ঘরে ঘরে স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি তারেক রহমানের
ঠাকুরগাঁও প্রতিনিধি:
বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ, সংস্থার ক্ষুদ্রঋণ মওকুফ ও নারী- শিশু দের জন্য ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শনিবার জেলা বড়মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এই সভায় দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে- নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা,কৃষিভিত্তিক শিল্পায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ঘরে ঘরে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে।
ঠাকুরগাঁও জেলার দীর্ঘদিনের প্রাণের দাবি—মেডিকেল কলেজ স্থাপন ,বিমানবন্দর পুনরায় চালু, রেশম কারখানাগুলো সচল করা, এছাড়া পঞ্চগড়ের চিনিকলও চালু করার মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন যেখানে থাকবেনা কোন ধর্ম,বর্ন ও গোত্রের ভেদাভেদ।
আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ও এলাকার উন্নয়ন, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সকলকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।
উক্ত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী জাহেদুল ইসলাম, লালমনিরহাটের কৃতিসন্তান আহসান হাবিব দুলু সহ স্থানীয়, কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
দৈনিক ক্রাইম ডায়রি// জেলা-রাজনীতি










