বগুড়া ৫ আসনে ভোট দিলেন গোলাম মোহাম্মদ সিরাজ
ধনকুন্ডি স্কুল এন্ড কলেজ কেন্দ্রসহ আশপাশের এলাকাতেও ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।
জাকির হোসেন রনি ও আশিকুর রহমান মাহী:
বগুড়া-৫ আসনে আজ ভোটের দিন শুরু হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। সকালেই নিজ কেন্দ্র ধনকুন্ডি স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেছেন বিএনপির এমপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ।
নিজ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কেন্দ্রে উপস্থিত হন তিনি। এ সময় তাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।
ভোট প্রদান শেষে তিনি সবার প্রতি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান।
গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, জনগণ যেন নির্ভয়ে ও স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সেটিই সবার প্রত্যাশা। তিনি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন।
ধনকুন্ডি স্কুল এন্ড কলেজ কেন্দ্রসহ আশপাশের এলাকাতেও ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।
বগুড়া-৫ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সবার।
দৈনিক ক্রাইম ডায়রি// জেলা










