কুমিল্লা বিএসটিআইয়ের উদ্যোগে পালিত হলো বিশ্ব মেট্রোলজি দিবস
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউট” কর্তৃক প্রতি বছরের ২০ মে ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ যথাযথ মর্যাদায় নিয়মিতভাবে পালন করা হয়ে থাকে।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউট” কর্তৃক প্রতি বছরের ২০ মে ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ যথাযথ মর্যাদায় নিয়মিতভাবে পালন করা হয়ে থাকে।
সাহিদুজ্জামান চৌধুরী, কুমিল্লা জেলা প্রতিনিধি:
১৮৭৫ সালের ২০ মে সতেরটি জাতির প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত মিটার কনভেনশন চুক্তির দিবসটি স্মরনীয় করে রাখার জন্য প্রতি বছর বার্ষিক কর্মসূচী হিসেবে ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করা হয়। এ চুক্তিটি পরিমাপ বিজ্ঞানের এবং এর শিল্প, বাণিজ্যিক এবং সামাজিক প্রয়োগগুলোতে বৈশ্বিক সহযোগিতার একটি অভিন্ন অবকাঠামো তৈরি করে। মিটার কনভেনশনের আসল লক্ষ্য-বিশ্বব্যাপী অভিন্ন পরিমাপ ব্যবস্থার প্রবর্তন যা- ১৮৭৫ সালের মতই আজও সমান গুরুত্ব বহন করে চলেছে।
ওজন ও পরিমাপ বিষয়ক দুটি আন্তর্জাতিক শীর্ষ সংস্থা BIPM (International Bureau of Weights & Measures) এবং OIML (International Organization of Legal Metrology) যৌথভাবে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় মেট্রোলজি সংস্থার অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব মেট্রোলজি দিবস পালন করে থাকে।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউট” কর্তৃক প্রতি বছরের ২০ মে ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ যথাযথ মর্যাদায় নিয়মিতভাবে পালন করা হয়ে থাকে।
মঙ্গলবার (২০ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পণ্যে ভেজাল ও পরিমাপে কারচুপি প্রতিরোধে অবদান রাখার জন্য বিএসটিআই, কুমিল্লা অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান।
আগত উদ্যোক্তাদের উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেন, “পরিমাপে কারচুপি একটি জঘন্য অপরাধ এবং প্রত্যেক ধর্মগ্রন্থেই এটি নিষিদ্ধ করা হয়েছে, তাই আমাদের প্রত্যেকের উচিত সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে জীবন পরিচালনা করা। পণ্যে ভেজাল ও পরিমাপে কারচুপি রোধে বিএসটিআইসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে তবুও প্রত্যেকে যার যার অবস্থান থেকে সচেতন হলেই তা আমাদের সমাজ ও দেশ থেকে পুরোপুরি নির্মূল করা সম্ভব”। মানুষের বিবেকই মান নিয়ন্ত্রণের সবচেয়ে বড় হাতিয়ার উল্লেখ করে তিনি গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন ও পরিমাপের সঠিকতা রক্ষার জন্য সবাইকে বিবেকবান হতে বলেন।”
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুমিল্লা জনাব পঙ্কজ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন, কুমিল্লা ডাঃ আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএসটিআই, কুমিল্লার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে বিএসটিআই এর কার্যক্রম সংক্রান্ত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এই তথ্যচিত্রে বিএসটিআই এর ভেজাল বিরোধী অভিযান, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে সেবা প্রদান, ই-অ্যাপ্লিকেশন, কিউআর কোড সম্বলিত লাইসেন্স প্রদান সহ অন্যান্য সেবাসমূহ তুলে ধরা হয়।
বিএসটিআই কুমিল্লার অফিস প্রধান কে এম হানিফ তাঁর বক্তব্যে বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন এবং বিএসটিআই কুমিল্লার কার্যক্রম তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, ইট টেস্টিং ল্যাবরেটরি ও মাইক্রোবায়েলজি ল্যাবরেটরি চালুর ফলে বিএসটিআই কুমিল্লা অফিসের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং সেবা প্রত্যাশীদের আরও উন্নত সেবা প্রদানে বিএসটিআই সক্ষম হবে। পণ্যে ভেজাল ও পরিমাপে কারচুপি প্রতিরোধে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি ডাঃ আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ বলেন, “পণ্যের মান নিয়ন্ত্রণ, নকল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে এবং ওজন ও পরিমাপে কারচুপি রোধে বিএসটিআই সারাদেশে কাজ করছে”। তিনি বিএসটিআইকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
দৈনিক ক্রাইম ডায়রি// জেলা










