নওগাঁয় বিএসটিআইয়ের বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

যৌথভাবে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় মেট্রোলজি সংস্থার অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব মেট্রোলজি দিবস পালন করে থাকে।

নওগাঁয় বিএসটিআইয়ের বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন
ছবি-ক্রাইম ডায়রি

যৌথভাবে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় মেট্রোলজি সংস্থার অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব মেট্রোলজি দিবস পালন করে থাকে।

শরীফা আক্তার স্বর্না, উত্তরাঞ্চলীয় কার্যালয়:

১৮৭৫ সালের ২০ মে সতেরটি জাতির প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত মিটার কনভেনশন চুক্তির দিবসটি স্মরনীয় করে রাখার জন্য প্রতি বছর বার্ষিক কর্মসূচী হিসেবে ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করা হয়। এ চুক্তিটি পরিমাপ বিজ্ঞানের এবং এর শিল্প, বাণিজ্যিক এবং সামাজিক প্রয়োগগুলোতে বৈশ্বিক সহযোগিতার একটি অভিন্ন অবকাঠামো তৈরি করে। মিটার কনভেনশনের আসল লক্ষ্য-বিশ্বব্যাপী অভিন্ন পরিমাপ ব্যবস্থার প্রবর্তন যা- ১৮৭৫ সালের মতই আজও সমান গুরুত্ব বহন করে চলেছে। 

ওজন ও পরিমাপ বিষয়ক দুটি আন্তর্জাতিক শীর্ষ সংস্থা BIPM (International Bureau of Weights & Measures) এবং OIML (International Organization of Legal Metrology) যৌথভাবে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় মেট্রোলজি সংস্থার অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব মেট্রোলজি দিবস পালন করে থাকে।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউট” কর্তৃক প্রতি বছরের ২০ মে ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ যথাযথ মর্যাদায় নিয়মিতভাবে পালন করা হয়ে থাকে। 

 বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নওগাঁ’র উদ্যোগে ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ যথাযথ মর্যাদায় নিয়মিতভাবে পালিত হয়েছে।  ২০ মে ২০২৫ খ্রি: তারিখে  বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নওগাঁ’র উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: মোন্নাফ হোসেন, উপপরিচালক ও অফিস প্রধান, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নওগাঁ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব ফারজানা হোসেন এবং  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ এইচ  ইরফান উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নওগাঁ।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থতি ছিলেন বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিএসটিআই’র কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ এবং নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলা হতে আগত ব্যাবসায়ীবৃন্দ। 

দৈনিক ক্রাইম ডায়রি// জেলা// বিএসটিআই