তাপসের বিশেষ সহকারী গ্রেফতার
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির অভিযোগে পালিয়ে যাওয়া সাবেক মেয়র তাপসের ‘বিশেষ প্রতিনিধি’ গ্রেফতার।
হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নুর তাপসের বিশেষ প্রতিনিধিকে গ্রেফতার করেছে পুলিশ।
মুন্সী মোহাম্মদ আল ইমরান:
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নুর তাপসের বিশেষ প্রতিনিধিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম এস এম কামাল হায়দার।
বৃহস্পতিবার ভোরে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গত ৪ আগস্ট ২০২৪ তারিখে ধানমন্ডি ৩/১ লেকপাড়ে অবস্থিত পাতাম রেস্টুরেন্টের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের একটি ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। পরবর্তীতে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ৭(৯)২৪) হয়।
দৈনিক ক্রাইম ডায়রি// রাজধানী










