ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের রাজপথে নামার আহ্বান, জাতীয় প্রেসক্লাবের সামনে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের বিক্ষোভ সমাবেশ

Call for fellow fighters in the anti-fascist movement to take to the streets; protest rally by the Northern Nationalist Forum in front of the National Press Club.

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের রাজপথে নামার আহ্বান, জাতীয় প্রেসক্লাবের সামনে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের বিক্ষোভ সমাবেশ
ছবি- অনলাইন হতে সংগৃহীত

আব্দুল মোমিন জনি, বিশেষ প্রতিনিধিঃ

দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সহযোদ্ধাদের আবারও রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম।

দেশের রাজনৈতিক পরিস্থিতি, অগ্নিসন্ত্রাস, গুপ্ত হামলা ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুলে এসব কর্মকাণ্ডের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে সংগঠনটি।

উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির কর্মসূচির পাশাপাশি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সংগঠনের নেতৃবৃন্দের দাবি, দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতাকর্মীরা নিজেদের ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি সরকার গঠন করেছে। তবে সরকারের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছে সংগঠনটি।

এদিকে ঘোষিত কর্মসূচি সফল করতে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে নিজ নিজ দায়িত্বে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে সঙ্গে অন্তত দুজন করে নেতাকর্মী নিয়ে যথাসময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের নেতারা মনে করছেন, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই আগামীকালের কর্মসূচিকে সফল ও তাৎপর্যপূর্ণ করে তুলবে।

সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ আতাউর রহমান স্বাক্ষরিত এ চিঠিতে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক আয়োজিত এই প্রোগ্রাম সফল করতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দৈনিক ক্রাইম ডায়রি // ডেস্ক রিপোর্ট