পতেঙ্গায় ৬৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভয়ংকর মাদক ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পতেঙ্গায় ৬৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: দৈনিক ক্রাইম ডায়রি

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৬৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।  পতেঙ্গা থানা সুত্রে জানা গেছে, ১৪ জুলাই ২০২৫ পতেঙ্গা মডেল থানার এসআই মোঃ সবুজ আলম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে আজ ভোর ৪টা ৪৫ মিনিটে দক্ষিণ পতেঙ্গার ফুলছড়িপাড়ায় হাফেজ মোবারক আলী শাহ স্কুলের সামনে রাস্তার ওপর থেকে মোঃ মামুন (২৩) নামের ওই যুবককে আটক করেন।

গ্রেফতারের সময় তার দখল হতে ৬৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে আসামির বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা (নম্বর-১১, তারিখ-১৪/০৭/২০২৫) রুজু করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক ক্রাইম ডায়রি/ক্রাইম