খাগড়াছড়ির মাইনী নদীর প্রবল স্রোত: নিখোঁজ ১
Strong current of Khagrachari's Maini River: 1 missing
Strong current of Khagrachari's Maini River: 1 missing
খাগড়াছড়ি সংবাদদাতা:
খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার মাইনী নদীর প্রবল স্রোতে তলিয়ে গিয়ে তড়িৎ চাকমা (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত তার খবর পাওয়া যায়নি। এর আগে সকালে জেলার দীঘিনালার মাইনী নদীর বাবুছড়া অংশে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যান তিনি। নিখোঁজ তড়িৎ দীঘিনালার মাইনী এলাকার মৃত নন্দ লাল চাকমার ছেলে।
বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কেতুচন্দ্র কার্বারিপাড়ার বাসিন্দা তড়িৎ চাকমা নদীতে লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় তিনি নদীর স্রোতে ভেসে নিখোঁজ হন।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ((ইউএনও) অমিত কুমার সাহা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন নদীতে প্রচুর পানি এবং স্রোত। স্থানীয়রা দুইটি দেশি বোট নিয়ে উদ্ধার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি রওনা হয়েছে। তারা বাবুছড়ায় পৌঁছার পর উদ্ধার তৎপরতা শুরু করবে।
দৈনিক ক্রাইম ডায়রি// জেলা










