বগুড়ায় সাংবাদিক আশরাফ আলীর মৃত্যু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া

বগুড়ায় সাংবাদিক আশরাফ আলীর মৃত্যু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া
ছবি- অনলাইন হতে সংগৃহীত

সাইদুল ইসলাম আবির, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সকলের প্রিয় সাংবাদিক আশরাফ আলী আর নেই। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় সহকর্মীকে হারিয়ে শোকাহত তাঁর সাংবাদিক বন্ধু ও গুণগ্রাহীরা।

সাংবাদিক আশরাফ আলীর মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন ও শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে রায়গঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। মহান আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস যাতে নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন সে বিষয়ে রায়গঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ সকলের দোয়া চেয়েছেন।

তার মৃত্যুতে দৈনিক ক্রাইম ডায়রি, সাপ্তাহিক গোয়েন্দা ডায়রি ও  daily investigation পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় সাংবাদিক পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুল্লাহ আরেফিন রাসেল শোক জানিয়েছেন এবং দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

দৈনিক ক্রাইম ডায়রি // জেলা