জিয়া উদ্যানে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের নিমগাছ রোপণ
আব্দুল মোমিন জনি, বিশেষ প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে একটি নিমগাছ রোপণ করেছে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দের উদ্যোগে নিমগাছটি রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তারা বলেন, গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, বরং বায়ুদূষণ কমানো, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিমগাছ ঔষধি গুণের জন্যও পরিচিত। তাই পরিবেশবান্ধব উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সংশ্লিষ্টরা মনে করেন, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা জরুরি। তবেই এ উদ্যোগ পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।
উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সামাজিক ও সাংগঠনিক অংশগ্রহণ আরও জোরদার হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
দৈনিক ক্রাইম ডায়রি // রাজনীতি










