নির্বাচনি কর্মসূচিতে আজ সিলেট অঞ্চলে জামায়াত আমির

নির্বাচনি কর্মসূচিতে আজ সিলেট অঞ্চলে জামায়াত আমির
ছবি- অনলাইন হতে সংগৃহীত

আলাউদ্দিন সোহেল:

নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আজ সিলেট বিভাগসহ তিনটি জেলায় সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই তার এই সফরকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বাড়তি প্রস্তুতি ও তৎপরতা দেখা যাচ্ছে।

দিনের প্রথম কর্মসূচিতে সকাল ১০টায় তিনি হবিগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় অংশ নেবেন এবং বক্তব্য রাখবেন। জনসভাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাজানো হয়েছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সমাবেশস্থল।

দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এই জনসভা ঘিরে ব্যাপক আগ্রহ ও উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বলে জানা গেছে।

এদিকে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে টানা তিন দিন রাজধানীর বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের।

দৈনিক ক্রাইম ডায়রি/রাজনীতি