পতেঙ্গা ৪১ নম্বর ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন

“দুর্নীতি, নৈরাজ্য ও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নেতাকর্মীদের”

পতেঙ্গা ৪১ নম্বর ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন
ছবি- দৈনিক ক্রাইম ডায়রি

হোসেন মিন্টু, চট্টগ্রাম হতে:

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের নাজির পাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং এলাকার মানুষের পাশে থেকে জনস্বার্থে কাজ করার প্রত্যয় নিয়ে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বিএনপি নেতা মোঃ খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডা. আফসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আলী আজম। এ সময় উপস্থিত ছিলেন মোঃ সুমন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল। পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ওসমান। ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আলী হোসেন ও যুবদল নেতা মোঃ হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ তারেক আজীজ, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন, মোঃ ফারুক, মোঃ লোকমান হোসেন, মোঃ ফোরকান, মোঃ নূর ইসলাম, মোঃ শাহজাহান, মোঃ দিলদার নাজির পাড়া ও ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দলের দুর্দিনের ত্যাগের কথা তুলে ধরে খোরশেদ আলম বলেন, বিএনপির কঠিন সময়ে দলের নেতাকর্মীরা মামলা-হামলা ও নানা প্রতিকূলতার শিকার হয়েছেন। তবুও দলীয় আদর্শ ও রাজনৈতিক অবস্থান থেকে তারা বিচ্যুত হননি। এখন দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করা এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এলাকার দুর্নীতি, অনিয়ম ও যেকোনো ধরনের নৈরাজ্য সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে। জনগণের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলীয় কার্যালয়কে শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র নয়, বরং সাধারণ মানুষের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশা তুলে ধরার একটি কার্যকর স্থান হিসেবে গড়ে তুলতে হবে।

খোরশেদ আলমের বক্তব্যে আরও উঠে আসে, জনগণের আস্থা অর্জন করতে হলে নেতাকর্মীদের কথায় ও কাজে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, সামাজিক সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করাই হবে তাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা দলীয় ঐক্য বজায় রাখা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং এলাকার মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নাজির পাড়ায় বিএনপির এ কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে ৪১ নম্বর ওয়ার্ডে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

দৈনিক ক্রাইম ডায়রি//রাজনীতি//জেলা