গাজীপুরে বনবিভাগের কর্মকর্তাদের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন
বনবিভাগের লোকজন উচ্ছেদ অভিযান চালায় আমি দাঁড়িয়ে দেখছিলাম হঠাৎ তারা ক্ষিপ্ত হয়ে আমার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ও আমার ওপর হামলা করে।
বনবিভাগের লোকজন উচ্ছেদ অভিযান চালায় আমি দাঁড়িয়ে দেখছিলাম হঠাৎ তারা ক্ষিপ্ত হয়ে আমার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ও আমার ওপর হামলা করে।
গাজীপুর সংবাদদাতাঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বনবিভাগের উচ্ছেদ অভিযানে কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ায় ঘটনা ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চন্দ্রা রেঞ্জের আওতাধীন বিশ্বাসপাড়া এলাকায় বনের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় বনের জমি দখলদার লাল মিয়ার নেতৃত্বে লোকজন বন কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে অভিযানে সহায়তাকারী সন্দেহে নাজমুল হোসেন নামের এক ব্যক্তির মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। এতে মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দিলে সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে নাজমুল হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও বনবিভাগ সূত্র জানায়, কয়েক দিন আগে বনের গাছ কেটে জমি দখল করে জামিল মিয়া ও স্থানীয় লাল মিয়ার সহায়তায় ৫ কক্ষের একটি টিনশেড তৈরি করেন। পড়ে বিষয়টি বনবিভাগ জানতে পেড়ে বুধবার সকাল ১০টার দিকে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে লাল মিয়া ও তার লোকজন বনবিভাগের লোকজনের ওপর হামলা চালায়।
এ সময় স্থানীয়দের সহায়তায় বনবিভাগের লোকজন রক্ষা পেলেও নাজমুল হোসেন নামে এক ব্যক্তির মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন হামলাকারীরা।
মোটরসাইকেল মালিক নাজমুল হাসান বলেন, আমার শ্বশুর বাড়ির পাশে বনবিভাগের লোকজন উচ্ছেদ অভিযান চালায় আমি দাঁড়িয়ে দেখছিলাম হঠাৎ তারা ক্ষিপ্ত হয়ে আমার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ও আমার ওপর হামলা করে।
চন্দ্রা বনবিটের বিট কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, বনের জমিতে গাছ কেটে নতুন ঘর নির্মাণের খবর পেয়ে আমরা উচ্ছেদ করতে যাই। এ সময় লাল মিয়া ও তার লোকজন আমাদের লোকজনের ওপর হামলা চালায়।এতে আমরা আহত হই এবং আশেপাশে যুদ্ধাবস্থার তৈরি হয়।
দৈনিক ক্রাইম ডায়রি// জেলা










