নওগাঁ বিএসটিআইয়ের উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস -২০২৪ উদযাপন

বিএসটিআইয়ের নওগাঁ অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

নওগাঁ বিএসটিআইয়ের উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস -২০২৪ উদযাপন
ছবি-ক্রাইম ডায়রি

দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নওগাঁ সংবাদদাতাঃ
আজ ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়ে থাকে। 

 এরই ধারাবাহিকতায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নওগাঁ’র উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠান শুরু হয়।
           উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তা জনাব উত্তম কুমার মিত্র, উপপরিচালক ও অফিস প্রধান, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নওগাঁ তিনি তার বক্তব্যে বিএসটিআই এর পটভূমি তুলে ধরে বলেন, ১৯৫৫ সাল থেকে এই প্রতিষ্ঠানটি পণ্যের মান প্রণয়নসহ পণ্যের মান নিয়ন্ত্রণ করে আসছে। প্রাতিষ্ঠানিক আঙ্গিক বিশ্লেষণসহ ক্রেতা সাধারণের সেবার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। বর্তমানে বিএসটিআই থেকে হালাল সার্টিফিকেট প্রদান করা হচ্ছে যার প্রেক্ষিতে আমাদের দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে হালাল পণ্য রপ্তানি করতে সক্ষম হচ্ছে। তিনি আরো বলেন, সার্ভিল্যান্স, মোবাইল কোর্ট আমাদের নিত্য নৈমিত্তিক কাজ। এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সচেতনতা বৃদ্ধি করে তাদের গুণগতমান সম্পন্ন পণ্য উৎপাদনে উৎসাহী করা এবং জনগণকে বিএসটিআই’র সনদধারী প্রতিষ্ঠানের পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করা। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে বিএসটিআই তাঁর অবদান রাখতে সক্ষম হবে।
           বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এহসানুর রহমান ভূইয়া বলেন, সামাজিক, অর্থনৈতিক সর্বক্ষেত্রে টেকসই উন্নয়নের জন্য ওজনে সঠিকতার গুরুত্ব আলোচনা করে বলেন, ১৯৮২ সাল থেকে মেট্রিক পদ্ধতি চালু করতে বিএসটিআই গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তার প্রেক্ষিতে জনগণ সঠিক পরিমাপ পাচ্ছে। তিনি আরো বলেন, আমরা সকলেই ভোক্তা, তাই ভোক্তা হিসেবে যেন আমরা সকলেই আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হই সেই বিষয়ে আহ্বান করেন।
           বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন ডাঃ মো নজরুল ইসলাম, সিভিল সার্জন, নওগাঁ। তিনি তার বক্তব্যে বলেন, বিএসটিআই এর কাজের পরিসর ব্যাপক। তারা খুব দক্ষতা ও সঠিকতার সাথে নিপুণভাবে কাজটি করে যাচ্ছে। তিনি বলেন রূপকল্প ২০৪১ বাস্তবায়নে পণ্যের গুণগত মানের বিকল্প নাই। আর এই মহৎ কাজটি সুচারুভাবে করে যাচ্ছে বিএসটিআই। একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে তিনি খাদ্যের মান নিশ্চিতের গুরুত্ব তুলে ধরেন। 
 অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন জনাব মোঃ রাসেদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নওগাঁ। তিনি বলেন, বাংলাদেশ একসময় কৃষিপ্রধান দেশ ছিল। বর্তমানে এটি শিল্পপ্রধান দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি অর্জন করছে। আর এখানে যেসকল সরকারী প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করছে তার মধ্যে বিএসটিআই অন্যতম। তিনি আমদানি-রপ্তানির ক্ষেত্রে ওজনে সঠিকতা ও গুণগত মানের কথা উল্লেখ করে বলেন, বিএসটিআই এক্ষেত্রে তার উপর অর্পিত দায়িত্ব যেভাবে পালন করে আসছে তা অতুলনীয়। বিএসটিআই বাজার মনিটর, সার্ভিল্যান্স, মোবাইল কোর্ট ইত্যাদি রাষ্ট্রীয় কাজ পরিচালনা করে থাকে তার জন্য বিএসটিআই’কে ধন্যবাদ জ্ঞাপন করেন। সবশেষে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বিএসটিআই’কে তার অবদান চলমান রাখার জন্য আহ্বান জানান।

ক্রাইম ডায়রি / জেলা /বিএসটিআই