শপথ নিলেন ঢাকার দুই সিটির মেয়র ও কাউন্সিলররা
এক দুই তিন ডেস্কঃ
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
শপথ পড়ানোর পর সাংবাদিকদের ব্রিফ করার সময় মশা যেন ভোট খেয়ে না ফেলে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ।
আজ শপথগ্রহণ অনুষ্ঠান হলেও আইনি বাধ্যবাধকতার কারণে নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব পেতে মে মাসের মধ্য সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। বর্তমান যেসব কাউন্সিলর পুনর্নির্বাচিত হয়েছেন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই।
গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে প্রার্থী মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। তারা দুই জনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী। নির্বাচনের পর ৪ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হয়।


crimediarybd1








