FACD-CAB নির্বাচন: প্রার্থী হয়েছেন আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের উজ্জ্বল মুখ ফাহিম
FACD-CAB একটি আন্তর্জাতিক মানের সংগঠন যে সংগঠনটি বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষা খাতে একটি দক্ষ অংশীদার হিসেবে উপস্থাপন করে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরে।
তিনি FACD-CAB নির্বাচনে PR & Communication Secretary পদে প্রার্থী হয়েছেন। FACD-CAB একটি আন্তর্জাতিক মানের সংগঠন যে সংগঠনটি বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষা খাতে একটি দক্ষ অংশীদার হিসেবে উপস্থাপন করে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরে।
বিশেষ সংবাদদাতা:
মোঃ মফিজুল ইসলাম ফাহিম আন্তর্জাতিক আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে বাংলাদেশের এক উজ্জ্বল মুখ। বিশ্বের প্রায় সকল দেশেরই শিক্ষাঙ্গনে এক অতি পরিচিত মুখ তিনি। যিনি আন্তর্জাতিক শিক্ষায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চলেছেন। সম্প্রতি তিনি FACD-CAB নির্বাচনে PR & Communication Secretary পদে প্রার্থী হয়েছেন। FACD-CAB একটি আন্তর্জাতিক মানের সংগঠন যে সংগঠনটি বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষা খাতে একটি দক্ষ অংশীদার হিসেবে উপস্থাপন করে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরে।
জানা গেছে, সাতক্ষীরার সন্তান ফাহিম একাধারে একজন শিক্ষাবিদ ও তরুণ উদ্যোক্তা। তিনি A&F Associates-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO & Founder)। বহুমাত্রিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন উদ্যমী লিডার, সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে। তার মাধ্যমে বাংলাদেশের অসংখ্য মানুষের বিদেশে উচ্চশিক্ষা গ্রহন করার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।
জন্ম ও শিক্ষা:
ফাহিম সাতক্ষীরা সদর থানা কোমরপুরস্থ হাজী মোহাম্মদ এবাদযুল সরদার ও মোসাম্মাৎ খায়রুন নেছার সন্তান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে ম্যানেজমেন্ট এ মাষ্টার্স এবং পরবর্তীতে এমবিএ করেছেন Anglia Ruskin University, UK হতে।
বর্তমানে তিনি A&F Associates এর CEO & Founder , AD-DUHAA Welfare Foundation এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আলোর দিশারী যুবসংঘের সভাপতি, কোমরপুর জামে মসজিদ ও ঈদগাহ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফাহিম বহু জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন এরমধ্যে ICEF, NAPSA, EuroAsia, British Council, IDP, Apply Board, Navitas, CCCU, InUni উল্লেখযোগ্য।
এছাড়াও তিনি মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও মিডিয়া জগতে যথেষ্ট পরিচিতি মুখ। তিনি দৈনিক আগামীর বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক দিনের খবর এর সিটি এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচনী অঙ্গীকারঃ
এবারের FACD-CAB নির্বাচন ২০২৫–২০২৭ এ প্রার্থী হয়েছেন জনাব মোঃ মফিজুল ইসলাম ফাহিম এবং তিনি দৈনিক ক্রাইম ডায়রি, Daily investigation ও গোয়েন্দা ডায়রিকে বলেন, তিনি যদি সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারেন তবে সংগঠনের উন্নয়ন ও ভাবমূর্তি সহ সোশ্যাল মিডিয়া, স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংগঠনের ইতিবাচক উপস্থিতি নিশ্চিত করবেন এবং সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপনের মাধ্যমে নিয়মিত ই-নিউজলেটার, WhatsApp/E-mail আপডেট ও সরাসরি ফোনের মাধ্যমে সক্রিয় সংযোগ বজায় রাখতে সচেষ্ট হবেন।
তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, সোশ্যাল মিডিয়ার যুগে তিনি বিশ্বের সাথে তালমিলিয়ে স্মার্ট কমিউনিকেশন প্ল্যাটফর্ম গড়ে তুলবেন এরজন্য প্রয়োজনে একটি ওয়েবসাইট বা অ্যাপ চালু করে সংবাদ, ছবি, ঘোষণা ও গুরুত্বপূর্ণ নথিপত্র সহজলভ্য করবেন।
এছাড়াও গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজন এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ইভেন্টে সংগঠনের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করনসহ যোগাযোগ ও পার্টনারশিপ সম্প্রসারণ্ এর নিমিত্তে শিক্ষা ও পেশাদার খাতে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলবেন তিনি জানান।
তিনি স্বউদ্যোগী হয়ে তথ্য-আর্কাইভ সংরক্ষণ এর জন্য সংগঠনের ছবি, ডকুমেন্ট ও মিডিয়া ফাইল সংরক্ষণের জন্য একটি সুরক্ষিত ডিজিটাল আর্কাইভ তৈরি করবেন বলে গণমাধ্যমেকর্মীদের নিকট জানান।
সদস্যদের প্রতি আহ্বানঃ
তিনি দৈনিক ক্রাইম ডায়রির মাধ্যমে সংগঠনের সকল সদস্যদের নিকট আবেদন করেন, "বিগত ১৪ বছর ধরে প্রবাসী জীবনে আপনাদের ভালোবাসা ও আস্থায় ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছি। পাশাপাশি FACD-CAB-এর বিভিন্ন কার্যক্রমে নিয়মিতভাবে অংশগ্রহণ করে সংগঠনের পাশে ছিলাম। এবার সংগঠনের আরও কার্যকর যোগাযোগ, ইতিবাচক প্রচার এবং সদস্যদের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়তে আমি PR & Communication Secretary পদে প্রার্থী হয়েছি। তাই FACD-CAB পরিবারের সকল সম্মানিত সদস্য ও ভোটারদের কাছে
আমি দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করছি। আসুন, একসাথে এগিয়ে যাই—একটি শক্তিশালী, সংগঠিত এবং যুগোপযোগী FACD-CAB গড়ে তুলি।"
তিনি আগামী ২৬ জুলাই ২০২৫ সকল সম্মানিত সদস্যদের মূল্যবান ভোট প্রত্যাশা করেন বলে দৈনিক ক্রাইম ডায়রিকে জানিয়েছেন।
দৈনিক ক্রাইম ডায়রি// স্পেশাল










