নগরীর পতেঙ্গা থানায় ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন গ্রেফতার
মাদক সর্বনাশা, মাদক ধ্বংস করে ব্যক্তি হতে এবং সমাজ হতে রাষ্ট্র। এই সর্বনাশা মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা আাহিনী বরাবরই জিরো টলারেন্স। তবুও বন্ধ হয়নি মাদক। দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায়শঃই ইয়াবার বড় বড় চালান আটক করেছে। তবুও ইয়াবা পাচার বন্ধ হয়নি।
হোসেন মিন্টুঃ
মাদক সর্বনাশা, মাদক ধ্বংস করে ব্যক্তি হতে এবং সমাজ হতে রাষ্ট্র। এই সর্বনাশা মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা আাহিনী বরাবরই জিরো টলারেন্স। তবুও বন্ধ হয়নি মাদক। দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায়শঃই ইয়াবার বড় বড় চালান আটক করেছে। তবুও ইয়াবা পাচার বন্ধ হয়নি।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মডেল থানা পুলিশ গতকাল ৩০/০৬/২০২৫ রাত ১১ঃ১০ মিনিটের সময় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৫১(একান্ন) পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ রাজু (৩৫)কে গ্রেফতার করেছে।
গ্রেফতার মোঃ রাজু (৩৫), ৪১ নং ওয়ার্ড, ডেইলপাড়া, মোঃ জমির আহমেদ এর ছেলে।
এসআই/ইউসুফ আলী সংগীয় ফোস সহ পতেঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০/০৬/২০২৫ রাত ১১ঃ১০ মিনিটে পতেঙ্গা থানাধীন চড়পাড়াস্থ গোল্ডেন ব্রিজ রোড সংলগ্ন বালুরমাঠ থেকে মোঃ রাজু (৩৫), পিতা-মোঃ জমির আহমেদ, মাতা-রোকসানা বেগম, সাং-ডেইলপাড়া আকবর কলোনী, ২য় তলা, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম কে গ্রেফতার করেন এবং তার কাছ থেকে ৫১(একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
মোঃ রাজু (৩৫) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় বাসিন্দারা মাদক ব্যবসায়ী মোঃ রাজুকে গ্রেফতারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে মোঃ রাজু এলাকায় মাদক বিক্রি করে যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল।
একজন স্থানীয় বাসিন্দা বলেন,
"আমরা অনেকদিন ধরেই এই সমস্যার ভুক্তভোগী। স্কুল-কলেজের ছেলেমেয়েরা পর্যন্ত নেশায় জড়িয়ে পড়ছে। এবার অন্তত একটু শান্তি পাবো বলে মনে হচ্ছে। প্রশাসনকে ধন্যবাদ জানাই।"
আরেকজন ব্যবসায়ী বলেন,
"এমন আরও অভিযান চালানো দরকার। শুধু একজনকে ধরলেই হবে না, পুরো চক্রটাই ভেঙে দিতে হবে।"
পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিক দৈনিক ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ৫১(একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় এসআই ইউসুফ আলী বাদী হয়ে পতেঙ্গা মডেল
থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে রুজুকৃত মামলা নং-০১, তারিখ -০১/০৭/২০২৫ ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক)। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ক্রাইম ডায়রি // ক্রাইম










