চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার ইয়াবা সম্রাট ওমর ফারুক (আন্ডা ফারুক) ইয়াবাসহ গ্রেফতার
ইয়াবার মূল শব্দের উত্পত্তি থাই ভাষা থেকে। এর সংক্ষিপ্ত অর্থ ‘পাগলা ওষুধ’। অনেকে একে বলে থাকেন ‘ক্রেজি মেডিসিন’।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশের সূত্র জানায়, ওমর ফারুক (আন্ডা ফারুক) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে।
হোসেন মিন্টু, চট্টগ্রাম ব্যূরো:
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় ৪৬ পিস ইয়াবাসহ ওমর ফারুক (আন্ডা ফারুক) (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পতেঙ্গা মডেল থানা পুলিশ।ইয়াবা হলো একধরনের মাদক, এটি মেথাফেটামাইন ও ক্যাফেইনের মিশ্রণ। ইয়াবার মূল শব্দের উত্পত্তি থাই ভাষা থেকে। এর সংক্ষিপ্ত অর্থ ‘পাগলা ওষুধ’। অনেকে একে বলে থাকেন ‘ক্রেজি মেডিসিন’।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইয়াবা আবিষ্কার করা হয়। দীর্ঘ সময় ধরে যুদ্ধক্ষেত্রে থাকা সেনাদের ক্লান্তি দূর করে তাঁদের মধ্যে উদ্দীপনা ফিরিয়ে আনতে জার্মান প্রেসিডেন্ট অ্যাডলফ হিটলারের আদেশে ইয়াবা আবিষ্কৃত হয়। টানা পাঁচ মাসের চেষ্টায় দেশটির বিজ্ঞানীরা এটি তৈরি করেন।
ইয়াবার মূল উপাদান মেথঅ্যামফিটামিন। চিকিত্সকেরা জানিয়েছেন, ইয়াবা সেবনে মস্তিষ্ক, হূদযন্ত্রসহ শরীরের যেকোনো অঙ্গই আক্রান্ত হতে পারে। ধীরে ধীরে এটি অকেজো করে দেয় পুরো শরীর, মন ও মানসিকতার। ইয়াবা আসক্তির কারণে মস্তিষ্কের বিকৃতিও হতে পারে।
কখনো কখনো ইয়াবার সঙ্গে ক্যাফেইন বা হেরোইন মেশানো হয়, যা ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দেয়। ইয়াবা একসময় সর্দি ও নাক বন্ধ হয়ে যাওয়ার ওষুধ হিসেবে ব্যবহার করা হতো। ক্ষুধা কমিয়ে দেওয়ার কারণে ইয়াবা ওজন কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
তবে ক্লান্তি কাটাতে অনেক শিক্ষার্থী, দীর্ঘ যাত্রার সময় গাড়িচালক এবং দৌড়বিদ ইয়াবা আসক্ত হয়ে থাকেন। দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব জানা গেলে বিশ্বব্যাপী ইয়াবার নিষিদ্ধ করা হয়। তবে ইয়াবা উৎপাদনের শীর্ষে রয়েছে যুদ্ধবাজ দেশ মিয়ানমার। নব্বইয়ের দশকের শেষের দিকে টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমান থেকে ইয়াবা বাংলাদেশে পাচার শুরু হয়।
দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইয়াবার বড় বড় চালান আটক করেছে। তবুও ইয়াবা পাচার বন্ধ হয়নি।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় ৪৬ পিস ইয়াবাসহ ওমর ফারুক (আন্ডা ফারুক) ৩৮ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পতেঙ্গা মডেল থানা পুলিশ।
গত বুধবার ২৫/০৬/২০২৫ রাত ০৯ঃ৩০ মিনিটে পতেঙ্গা থানাধীন ৪১ নং ওয়ার্ড ফুলছড়িপাড়াস্থ আনজুমান ডেইরি ফার্মের পশ্চিম পাশের গলির মুখের রাস্তার উপর থেকে অভিযান করে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার ওমর ফারুক (আন্ডা ফারুক) দক্ষিণ পতেঙ্গা মোল্লা ডেইরি ফার্মের পাশে মোঃ ইউছুপ (ভান্ডারির) ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশের সূত্র জানায়, ওমর ফারুক (আন্ডা ফারুক) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই/মোঃ শাহজাহান সংগীয় ফোর্স সহ পতেঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৫/০৬/২০২৫ রাত ০৯ঃ৩০ মিনিটের সময় পতেঙ্গা থানাধীন ফুলছড়িপাড়াস্থ আনজুমান ডেইরী ফার্মের পশ্চিম পাশের গলির মুখে রাস্তার উপর থেকে ওমর ফারুক (আন্ডা ফারুক) ৩৮ কে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ৪৬ (ছেচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এ ঘটনায় এসআই মোঃ শাহজাহান বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। তার বিরুদ্ধে রুজুকৃত পতেঙ্গা মডেল থানার মামলা নং-১৩, তারিখ-২৬/০৬/২০২৫ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক)।
পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিক বলেন, ওমর ফারুক (আন্ডা ফারুক) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে ওমর ফারুক (আন্ডা ফারুক) এর স্ত্রী ২৬ এপ্রিল ১৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মডেল থানায় ১৩৫ পিস ইয়াবাসহ শারমিন আক্তার (২৭), ওমর ফারুক (আন্ডা ফারুক) এর স্ত্রী কে গ্রেফতার করেছে।
গত ২৬/০৪/২০২৫ বিকাল ০৫ঃ৫০ মিনিটে পতেঙ্গা থানাধীন ৪১ নং ওয়ার্ড দক্ষিণ পতেঙ্গা মোল্লা ডেইরি ফার্মের পাশে ইউছুপ এর নতুন বাড়ি ওমর ফারুক (আন্ডা ফারুক) এর ঘড়ে অভিযান পরিচালনা করে তাঁর স্ত্রী শারমিন কে ১৩৫ (একশত পঁয়ত্রিশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
গ্রেফতার শারমিন আক্তার ৪১ নং ওয়ার্ড দক্ষিণ পতেঙ্গা মোল্লা ডেইরি ফার্মের পাশে ইউছুপের ছেলে ওমর ফারুক (আন্ডা ফারুক) এর স্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ওমর ফারুক (আন্ডা ফারুক) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তার সাথে স্ত্রী শারমিন আক্তার ও পিতাঃ ইউছুপ (ভান্ডারি) এবং ছোট ভাই ওয়াসিম সহ কয়েকজন কর্মচারিকে সাথে নিয়ে মাদক ব্যবসা করে যাচ্ছে।
গোপন সংবদের ভিত্তিতে এসআই/মোঃ সেকান্তর মিয়া সংগীয় ফোর্স সহ পতেঙ্গা মডেল থানা এলাকায় ২৬/০৪/২০২৫ বিকাল ০৫ঃ৫০ মিনিটের সময় পতেঙ্গা থানাধীন দক্ষিণ পতেঙ্গা মোল্লা ডেইরি ফার্মের পাশে ইউছুপ এর নতুন বাড়ি ওমর ফারুক (আন্ডা ফারুক) এর স্ত্রী শারমিন আক্তার (২৭) কে ঘর থেকে গ্রেফতার করে এবং তাঁর কাছ থেকে ১৩৫ (একশত পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় এসআই মোঃ সেকান্তর মিয়া বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। তার বিরুদ্ধে রুজুকৃত পতেঙ্গা মডেল থানার মামলা নং -১৯, তারিখঃ ২৭/০৪/২০২৫ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক) এ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্যঃ ওমর ফারুক (আন্ডা ফারুক) এদের পতেঙ্গা থানাধীন ফুলছড়িপাড়াস্থ আনজুমান ডেইরী ফার্মের পাশে একটি চা, পান, সিগারেটের দোকান আছে। সেই দোকান হচ্ছে মাদকের আখড়া।
স্থানীয় বাসিন্দারা দৈনিক ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রি’র প্রতিনিধিকে বলেন, উক্ত দোকান বন্ধ করে দিলে এলাকায় মাদকের প্রভাব কিছুটা হলেও কমবে।এলাকাবাসী গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
দৈনিক ক্রাইম ডায়রি// অপরাধ










