ছেলে না মেয়ে এমন প্রশ্নের মাঝেই জানা গেলে সূহী মাইলস্টোনের ছাত্রী নন
মাইলস্টোন হতে টিসি প্রাপ্ত সূহী মাইলস্টোনের আইডি নিয়ে আন্দোলনে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন।
হাতিম বাদশাঃ
চলমান এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বক্তব্যের পর রুবাইয়া মেহজাবিন সূহিকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি বর্তমানে তাদের প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী নন।

এ ঘটনায় কলেজের পরিচয় অপব্যবহারের অভিযোগ তুলে বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, জিডির বাদী হয়েছেন প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম।
থানায় দায়ের করা জিডির নম্বর ৯০৫।
জিডিতে উল্লেখ করা হয়েছে, রুবাইয়া মেহজাবিন সূহি ২০২৪–২৫ শিক্ষাবর্ষে মাইলস্টোন কলেজের ইংরেজি মাধ্যমের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে তাকে পূর্বেই ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়।
ফলে বর্তমানে কলেজটির সঙ্গে তার কোনো একাডেমিক বা প্রশাসনিক সম্পর্ক নেই এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করারও কোনো বৈধ অধিকার নেই বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
অভিযোগে আরও বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সূহিকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলন বিষয়ে বক্তব্য দিতে দেখা যায়।
কলেজের দাবি, তিনি বর্তমান শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং কলেজের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ পরিস্থিতিতে কলেজ প্রশাসনের নির্দেশে আইনগত পদক্ষেপের অংশ হিসেবে তুরাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানানো হয়।
তুরাগ থানা সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্তের জন্য সাব-ইন্সপেক্টর মো. আরিফুল ইসলাম রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, রুবাইয়া মেহজাবিন সূহি সম্প্রতি এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে দেওয়া এক বক্তব্যে "১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি" মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেন।
দৈনিক ক্রাইম ডায়রি / রাজধানী










