গাজীপুর-১ আসনে উৎসবমুখর ভোটগ্রহণ, ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই
ফারুক আহমেদ, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর-১ (কালিয়াকৈর-গাজীপুর সিটি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। মোট ৭ লাখ ১৬ হাজার ৪৮৬ ভোটারের মধ্যে নারী ভোটার সামান্য বেশি (৩,৬০,০০৪)। আজ ১২ জন হিজড়া ভোটারও তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি প্রার্থী মজিবুর রহমান (ধানের শীষ) ও জামায়াতে ইসলামী প্রার্থী শাহ আলম বকশি (দাঁড়িপাল্লা)-এর মধ্যে চলছে। স্বতন্ত্র প্রার্থী ইমারত হোসেন আরিফ (মোটরসাইকেল) কিছু পকেটে শক্ত অবস্থান নিয়ে থাকলেও প্রধান লড়াই দুই দলের মধ্যে সীমাবদ্ধ।
নবীন ভোটাররা (‘জেন-জি’) প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত। কেন্দ্রগুলোতে সকাল থেকে দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে, এবং বেলা বাড়ার সাথে সাথে ভিড় আরও বাড়ছে। প্রশাসন আশা করছে, কাস্টিংয়ের হার বিকেলে রেকর্ড ছাড়াতে পারে।
এখন পর্যন্ত ভোট কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।
দৈনিক ক্রাইম ডায়রি// জেলা










