শেরপুর শাহ তুরকান আইডিয়াল একাডেমীর উদ্যোগে সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

শেরপুর শাহ তুরকান আইডিয়াল একাডেমীর   উদ্যোগে সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ছবি-ক্রাইম ডায়রি

 আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন একাডেমি পরিচালনা পর্ষদ’র চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব দবিবুর রহমান

ইফতেখার আলমঃ

জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব । বিশ্বায়নের এই যুগে জ্ঞানের লড়াইয়ের সবাই অবতীর্ণ হতে চায় প্রতিযোগিতার এই শিক্ষা ব্যবস্থায় নিজের সন্তানকে আদর্শ, যুগোপযোগী, আধুনিক ও আরো সৃজনশীল শিক্ষায় শিক্ষিত করার অঙ্গীকার ব্যক্ত করে  এ লক্ষ্যে বগুড়ার শেরপুরে শাহ তুরকান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ যাত্রার লক্ষ্যে শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

(৭ ডিসেম্বর) শনিবার সকাল ১০ ঘটিকায় উক্ত একাডেমীর ক্যাম্পাস হলরুমে উক্ত প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য হাফেজ মাওঃ মোঃ জহুরুল  ইসলামের সঞ্চালনায় ও উক্ত একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ দবিবুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক খাঁন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, টিটিসি এর সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুস সামাদ মন্ডল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক বিভাগীয় প্রধান ইংরেজি এর অধ্যাপক মোঃ নাজিমুদ্দিন ,শেরপুর শহীদিয়া কামিল স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হাফিজুর রহমান , উলিপুর আমেরিয়া সমতুল্লা মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হাই প্রমুখ।
ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ বাকি বিল্লাহ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও শাহ তুরকান আইডিয়াল একাডেমী এর অধ্যক্ষ সেখ আব্দুল মান্নান প্রতিষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ তুরকার আইডিয়াল একাডেমি পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মানছুরুর রহমান, নির্বাহী সদস্য হাফেজ জহুরুল ইসলাম, আনোয়ার হোসেন, নাজির হোসেন, সোহেল মির্জা, মামুনুর রশিদ, আশরাফ আলী, আবু সাঈদসহ অন্যান্য বক্তব্য রাখেন।

এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন একাডেমি পরিচালনা পর্ষদ’র চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব দবিবুর রহমান।

এক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও আশিক খান।
ক্রাইম ডায়রি // জেলা