তাওবাতুন নাসুহা
জাহিদ মাহবুর
ইবোলা ও সার্স কিবা করোনা ও লাসা,
প্রকৃতির প্রতিশোধ প্রতিবাদী ভাষা।
সজ্ঞানে যখনি হই পাপাচারে লিপ্ত,
গজবের ফেরেশতারা হয়ে যান ক্ষীপ্ত।
নেমে আসে তখনি যে মহা সর্বনাশা।।
অজাচার অবিচার ব্যাভিচার বেড়ে,
অগোচরে নিয়ে যায় কত মুখ কেড়ে।
হারাম হালাল যদি হয় একাকার,
মহামারী এসে সব করে ম্যাচাকার।
ক্ষতিকর জীবাণুরা দেহে বাঁধে বাসা।।
আল্লাহুম্মা ইন্নী আঊযুবিকা মিনাল বারাসি
অল জুনুনি অল জুযাম,
অমিন সায়্যিইল আসক্বাম।
তাওবাতুন নাসুহায় গুনা হয় মাফ,
শরীর ও মন থেকে কালি হয় সাফ।
শেষরাতে সেজদাতে রুজু হও ফের,
শোকর গুজার করো মহান রবের।
মালিকের ক্ষমা পেতে ছেড়ো নাকো আশা।।
লেখক-কবি


crimediarybd1








