করোনাভাইরাস মোকাবিলায় আজ বিকেল ৫ টায় ভিডিও কনফারেন্সে যোগ দেবেন সার্ক নেতারা,লাইভ দেখতে ক্লিক করুন
এক দুই তিন ডেস্কঃ
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কৌশল নির্ধারণের জন্য আজ রোববার বিকেলে ভিডিও কনফারেন্সে বসছেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) নেতারা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ ও আফগানিস্তানের নেতারা এই কনফারেন্সে বসছেন।
দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে, শুক্রবার টুইটারে ভিডিও কনফারেন্সের জন্য সার্ক নেতাদের আহ্বান জানান মোদি।
এদিকে বিকেলে পাঁচটায় গণভবন থেকে বাংলাদেশের সার্ক নেতা হিসেবে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই মধ্যে বিশ্বব্যাপী এই সংকটকে মহামারী ঘোষণা করেছে জাতিসংঘ।


crimediarybd1








