তারেক রহমান যে কোনো সময় চাইলে দেশে ফিরতে পারেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের দেশে আসতে কোন বাধা নেই। ইচ্ছে করলে তিনি যেকোনো সময় দেশে আসতে পারেন।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের দেশে আসতে কোন বাধা নেই। ইচ্ছে করলে তিনি যেকোনো সময় দেশে আসতে পারেন।’
মো: হুমায়ুন কবির:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশ নায়ক তারেক রহমানের দেশে ফিরতে আর কোন বাঁধা রইল না। তিনি যদি ইচ্ছে করেন যে কোনো সময় দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের দেশে আসতে কোন বাধা নেই। ইচ্ছে করলে তিনি যেকোনো সময় দেশে আসতে পারেন।’
এর আগে তিনি গাড়ি থেকে নেমে করোনাভাইরাস মোকাবিলায় সচেতনতা স্বরূপ উপস্থিত সবার মাঝে মাস্ক বিতরণ করেন।
উপদেষ্টা এসময় তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন, আমি যা বলব তার খণ্ডিত অংশ লিখবেন না। আমার বক্তব্যের পুরোটাই লিখবেন। যাতে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে পার্শ্ববর্তী দেশ তাদের স্বার্থে কোনো বিভ্রান্তি না ছড়াতে পারে। এ ছাড়া পলিথিনের ব্যাপারে সবাইকে সচেতন করবেন এবং স্বাস্থ্য সচেতন থাকতে সবাইকে উদ্বুদ্ধ করবেন।
এর আগে গত মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন। শিগগিরই ফিরবেন।’ তবে সুনির্দিষ্ট দিনক্ষণের তথ্য জানাননি তিনি।
এদিকে যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে যাচ্ছে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টায়। পুরো দেশ তাকিয়ে আছে এই গুরুত্বপুর্ণ মিটিং এর দিকে।
দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়










