পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ভোজ্য তেল জব্দ, নগদ টাকাসহ আটক ২ চোরাকারবারি

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ভোজ্য তেল জব্দ, নগদ টাকাসহ আটক ২ চোরাকারবারি
ছবি- দৈনিক ক্রাইম ডায়রি

হোসেন মিন্টু, চট্টগ্রাম বিভাগীয় ব্যাুরো প্রধান:

চট্টগ্রামের পতেঙ্গায় শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে খালাস করা বিপুল পরিমাণ ভোজ্য তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় নগদ অর্থসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (২২ মে) দুপুর ৩টার দিকে পতেঙ্গা থানাধীন ১০ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি বাণিজ্যিক জাহাজ থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে খালাস করা প্রায় ৮০০ লিটার ভোজ্য তেল (পাম ওয়েল) সাম্পান বোটের মাধ্যমে ঘাটে তোলার সময় কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালায়। এ সময় প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ভোজ্য তেল জব্দ করা হয়। অভিযানে পাচার কাজে ব্যবহৃত সাম্পান বোট, নগদ ৪ লাখ ১১ হাজার ৬ শত ৪০ টাকা এবং দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত ভোজ্য তেল, নগদ অর্থ ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক ক্রাইম ডায়রি// জেলা