লক্ষাধিক টাকার বিনিময়ে ইউপি সদস্যে ইমনের বিরুদ্ধে যুক্তরাজ্য প্রবাসীর বাদশাহ'র দ্বিতীয় বিয়ের আয়োজনের অভিযোগ
শাহীন আলম সিলেট
সিলেটের ওসমানীনগর উপজেলায় গোয়ালাবাজার ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমন আহমেদ এর বিরুদ্ধে লক্ষাধিক টাকার বিনিময়ে যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তির দ্বিতীয় বিয়ের আয়োজনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্ত্রী লন্ডনপ্রবাসী সাহানা বেগম (৪০), তার স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর কাছে লিখিত আবেদন করেছেন।
আবেদন সূত্রে জানা যায়, সাহানা বেগম জন্মসূত্রে যুক্তরাজ্যের বাসিন্দা। অন্যদিকে স্বামী শাহ আজিজ বাদশাহ (৪০), ওসমানীনগরের ইলাশপুর গ্রামের হাজী শাহ নূর উদ্দিন ও রুকিয়া বেগমের সন্তান তার । ২০১৪ সালে স্টুডেন্ট ভিসায় বাদশাহ যুক্তরাজতে যায়। যুক্তরাজ্য সেটেল হওয়ার লোভে ২০১৬ সালের ২৫ অক্টোবর ইসলামী শরিয়াহ ও যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী শাহ আজিজ বাদশাহর সঙ্গে ১৫০০০ পাউন্ড দেনমোহরনায় তার বিবাহ সম্পন্ন হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বড় ছেলে অটিজমে আক্রান্ত।
লিখিত অভিযোগে সাহানা বেগম দাবি করেন, বিয়ের পর প্রথমদিকে সংসার স্বাভাবিক থাকলেও পরে শ্বশুর-শাশুড়ির প্ররোচনায় তার স্বামীর আচরণ পরিবর্তন হতে থাকে। তাকে যুক্তরাজ্যে চাকরি ছেড়ে দিতে চাপ দেওয়া হয় এসময় সাহানা অস্বীকৃতি জানালে তাকে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। তিনি আরও অভিযোগ করেন, স্বামী সংসারের ভরণপোষণে যথাযথ দায়িত্ব পালন না করে বরং তার কাছ থেকে অর্থ নিয়ে পরিবারের সদস্যদের সহায়তা করেছেন।
তিনি আরও দাবি করেন। সম্প্রতি তার স্বামী অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। গত ২৮ জুন হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পরে তিনি জানতে পারেন, স্বামী তাকে না জানিয়ে বাংলাদেশে এসেছেন এবং আজ ১০ জুলাই দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।
অভিযোগে আরও বলা হয়, শ্বশুর-শাশুড়ির প্রত্যক্ষ সহযোগিতায় ওই বিয়ের আয়োজন করা হচ্ছে।
এঘটনায় স্থানীয় এক ইউপি সদস্য ইমন আহমদের বিরুদ্ধে লক্ষাধিক টাকার বিনিময়ে দ্বিতীয় বিয়ের আয়োজনের নেতৃত্ব দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।
তথ্যানুযায়ী প্রথমদিকে ওই ইউপি সদস্য বিষয়টির বাস্তবতা স্বীকার করলেও পরে অর্থের বিনিময়ে অবস্থান পরিবর্তন করে যুক্তরাজ প্রবাসর ২য় বিয়ের দায়িত্ব নেন।
এদিকে অভিযোগের সত্যতা যাচাই করতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহ আজিজ বাদশাহ বলেন, আমি ২য় বিয়ে করতে যাচ্ছি এটা সত্য। তবে আমি যুক্তরাজ্যের থাকা আমার স্ত্রীকে তালাক দিয়েছি, কিন্তু তালাকের পরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে আবার শারীরিক মেলামেশা হয়েছে। আমাদের দুটো সন্তান রয়েছে, যার মধ্যে একটি সন্তান অটিস্টিক। প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের কাবিনের মোহরানা কত সেটা বলতে পারছি না। স্ত্রীকে তালাক দিলেও তার প্রাপ্য কাবিনের মোহরানা ও বাচ্চাদের কোনো ভরণপোষণ পরিশোধ করি নাই। তবে আমি স্ত্রীর মোহরানা ও বাচ্চাদের ভরণপোষণ পরিশোধ করতে চাই। লন্ডনে যে আমার বাড়ি রয়েছে ওটা স্ত্রী ও বাচ্চাদের দিয়ে দিতে চাই।
এ বিষয়ে স্থানীয় কামরুল ইসলাম বলেন যুক্তরাজ্য প্রবাসী বিয়ে করতেছেন এটা সঠিক। তবে শুনেছি তার তালাকনামা আছে। যদি প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে এসে বাংলাদেশের দ্বিতীয় বিয়ে করে তাহলে এটা খুব অন্যায়। এ সময় তিনি সঠিক তথ্য যাচাই-বাছাই ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, যুক্তরাজ্য প্রবাসী বাদশাহ আমার ভাগনা হয়। সে যুক্তরাজ্যে থাকা তার স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় বাংলাদেশে ২য় বিয়ে করতেছে এটা সঠিক, কাগজপত্র আমার ভাগনার কাছে আছে।
বিষয় তথ্য জানার জন্য ইউপি মেম্বারকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নাই।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য এবং তদন্তের ফলাফলের ভিত্তিতেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
দৈনিক ক্রাইম ডায়রি // জেলা










