বগুড়ার ধনুটে কাঁচা রাস্তার দুর্ভোগে জনজীবন বিপর্যস্ত, পাকা সড়কের দাবি এলাকাবাসীর
বয়োজ্যেষ্ঠরাও এই রাস্তায় চলতে গিয়ে মারাত্মক ঝুঁকিতে পড়েন। এমনকি এই রাস্তাঘাটের করুণ দশার কারণে অনেক জায়গায় ছেলে-মেয়েদের বিয়ে পর্যন্ত আটকে যাচ্ছে — শুধু যাতায়াতের অসুবিধার কারণে।
বয়োজ্যেষ্ঠরাও এই রাস্তায় চলতে গিয়ে মারাত্মক ঝুঁকিতে পড়েন। এমনকি এই রাস্তাঘাটের করুণ দশার কারণে অনেক জায়গায় ছেলে-মেয়েদের বিয়ে পর্যন্ত আটকে যাচ্ছে — শুধু যাতায়াতের অসুবিধার কারণে।
মো: আশিকুর রহমান মাহী, উত্তরাঞ্চলীয় অফিস:
বগুড়া জেলার ধনুট উপজেলার ১০ নম্বর গোপালনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেউড়িয়া গ্রাম। এই গ্রামের একমাত্র প্রধান সড়ক — যেটির রাস্তা নম্বর ১১০২৭৫০৩৯ — দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় রয়েছে। ফলে এলাকাবাসী প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ছেন।
বর্ষা এলেই রাস্তাটির অবস্থা আরও ভয়াবহ হয়ে পড়ে। জায়গায় জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায়, সাধারণ মানুষের চলাচলে মারাত্মক সমস্যা দেখা দেয়। রোগীকে হাসপাতালে নিতে হয় হেঁটে বা কাঁধে করে, যা মানবিকতার এক করুণ চিত্র।
এছাড়া, ওই গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও, শিক্ষার্থীরা কাদা ও জলাবদ্ধতার কারণে ঠিকমতো স্কুলে যেতে পারে না। ফলে ঝরে পড়ছে অনেকেই, শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের ভবিষ্যৎ প্রজন্ম।
বয়োজ্যেষ্ঠরাও এই রাস্তায় চলতে গিয়ে মারাত্মক ঝুঁকিতে পড়েন। এমনকি এই রাস্তাঘাটের করুণ দশার কারণে অনেক জায়গায় ছেলে-মেয়েদের বিয়ে পর্যন্ত আটকে যাচ্ছে — শুধু যাতায়াতের অসুবিধার কারণে।
এলাকাবাসী বলছেন, রাস্তাটি যদি দ্রুত পাকা করা হয়, তবে যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে, এবং জীবনযাত্রার মানও বহুগুণে বেড়ে যাবে।
???? এলাকাবাসীর দাবি, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত রাস্তাটি পাকাকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
দৈনিক ক্রাইম ডায়রি// উত্তরাঞ্চলীয় অফিস/ ভিডিও-ক্রাইম ডায়রি টেলিভিশনের সৌজন্যে