বগুড়ার সীমাবাড়িতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে বিএনপি'র শ্রদ্ধাঞ্জলি
বৈষম্যহীন এক মাতৃভূমি গড়ার প্রত্যাশায় এবার বিজয় দিবস উদযাপন করছে দেশের আপামর জনগণ।
শ্রদ্ধাঞ্জলি শেষে সীমাবাড়ী ইউনিয়ন কার্যালয় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোঃ জাকির হোসেন রনিঃ
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালি জাতি অর্জন করে তার শ্রেষ্ঠতম অর্জন ‘বিজয়’। এদিন বাঙালির আত্মপরিচয় লাভের দিন।
অনেক সাহসিকতা, বীরত্ব, আত্মত্যাগ, অশ্রু ও সংগ্রাম শেষে স্বাধীন দেশে বিজয়ের আনন্দ উদযাপনের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।
বিজয়ের ৫৩ বছর পূর্ণ হচ্ছে আজ। ৫৪ বছর পদার্পণে বিজয় দিবসের সঙ্গে যুক্ত হচ্ছে একটি নতুন অনুষঙ্গ। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদরাও অঙ্গাঅঙ্গিভাবে থাকছেন এবারের বিজয় দিবসে।
৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন এক মাতৃভূমি গড়ার প্রত্যাশায় এবার বিজয় দিবস উদযাপন করছে দেশের আপামর জনগণ ।
এরই ধারাবাহিকতায় বগুড়া শেরপুরের সীমাবাড়ি ইউনিয়নে সীমাবাডী মহিলা কলেজ শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফুল দিয়ে বিনশ্রম শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
শ্রদ্ধাঞ্জলি শেষে সীমাবাড়ী ইউনিয়ন কার্যালয় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সরকার, সাবেক চেয়ারম্যান ৯ নং সীমাবাড়ি ইউ,পি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোঃ হামিদুল হক সরকার (বেলাল) ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম ফারুক অভি সহ সীমাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খাঁন, সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ ও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ১ নুর মোহাম্মদ সরকার ।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নূর এ আলম, গোলাম ওয়াদুদ, মাসুদ রানা, কে এম ফজলে রাব্বি, ছাত্রনেতা আসিফুল ইসলামসহ বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ। এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
ক্রাইম ডায়রি / জেলা










