আসিফ সিরাজ রব্বানীর অফিসিয়াল ফেসবুক পেইজের যাত্রা শুরু

সিরাজ একটি ব্রান্ড। বগুড়া সদর,শেরপুর ধুনট তথা বগুড়া জেলা তথা দেশের বিভিন্ন প্রান্তে হাজারো পরিবারের প্রতি যার অবদান রয়েছে।

আসিফ সিরাজ রব্বানীর অফিসিয়াল ফেসবুক পেইজের যাত্রা শুরু
ছবি- রেজাউল ক্রাইম ডায়রি

আসিফ সিরাজ রব্বানী তরুনদের আইকন। তিনি একাধারে উচ্চ শিক্ষিত ও মার্জিত রুচির অধিকারী।  মিশুক মনের এই তরুন নেতা একদম নিরহংকার ও সাদা মনের অধিকারী

জাকির হোসেন রনি ও রেজাউল করিম,বগুড়া হতেঃ

মনে আছে শহীদ গোলাম রব্বানীর নাম। বগুড়া অঞ্চলের মানুষেরা এখনও যার নাম শ্রদ্ধা ভরে স্মরণ করে। এখনও প্রবীনেরা কিংবা যুবকেরা বংশ পরম্পরায় মনের গহীনে গেঁথে রেখেছে তার নাম। তারই সন্তান গোলাম মোহাম্মদ সিরাজ। 

সিরাজ একটি ব্রান্ড। বগুড়া সদর,শেরপুর ধুনট তথা বগুড়া জেলা তথা দেশের বিভিন্ন প্রান্তে হাজারো পরিবারের প্রতি যার অবদান রয়েছে।  পাচঁ পাঁচবার জনগনের প্রত্যক্ষভোটে নির্বাচিত জনপ্রতিনিধি তিনি।

এই পরিবারের সুযোগ্য উত্তরাধিকার আসিফ সিরাজ রব্বানী। সুদীর্ঘ সময় ধরে রাজনৈতিক মঞ্চে যার পদচারনা। কখনও বাবার সাথে আবার কখনও বা নিজে জনগনের পাশে থেকেছেন। সম্প্রতি এই তরুন নেতা বগুড়ার নির্বাচনী এলাকা বগুড়া-৫ এ বেশ আলোচিত। তিনি সোজা কথা তরুনদের মন জয় করেছেন।

সিরাজ একটি ব্রান্ড। বগুড়া সদর,শেরপুর ধুনট তথা বগুড়া জেলা তথা দেশের বিভিন্ন প্রান্তে হাজারো পরিবারের প্রতি যার অবদান রয়েছে

জানুয়ারী ১৫,২০২৫ইং তার  অফিসিয়াল ফেসবুক পেজের শুভ উদ্বোধন করেন বগুড়া ৬ (সদর) ও ৫ (শেরপুর-ধুনট) এর সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহবায়ক গোলাম মোঃ সিরাজ। 

এসময় পরিবারের অন্যান্য সদস্য সহ উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম সম্পাদক  মাহাবুবুল আলম হিরু,  সাংগঠনিক সম্পাদক মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল নেতৃবৃন্দসহ সীমাবাড়ি ইউনিয়ন,ভবানীপুর ইউনিয়ন বিএনপি ও ধনকুন্ডি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। 

ক্রাইম ডায়রি //জেলা