ধুনটে পুলিশের বিশেষ অভিযানে ২০ আসামি গ্রেপ্তার

উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ধুনটে পুলিশের বিশেষ অভিযানে ২০ আসামি গ্রেপ্তার
ছবিঃ দৈনিক ক্রাইম ডায়রি
ধুনটে পুলিশের বিশেষ অভিযানে ২০ আসামি গ্রেপ্তার

রবিউল ইসলাম রবি, ধুনট (বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার ধুনট উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া, মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি, চুরি ও নাশকতাসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ধুনট উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জুয়া মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন— ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামের মৃত ইলা বক্সের ছেলে আবুল কাশেম (৭২), একই ইউনিয়নের নবাব উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক মন্ডল (৬২), বরইতলী গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে মাসুদ সরকার (৪০), গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের রুস্তম মল্লিকের ছেলে মোহাম্মদ আলী (৬০), খোকশাবাড়ি গ্রামের রশিদ সরকারের ছেলে আলামিন (৪১), গোসাইবাড়ি গ্রামের আসমত মন্ডলের ছেলে বলাই মন্ডল (৪৭), পূর্ব গুয়াডহুরী গ্রামের জিল্লুর রহমানের ছেলে মালেক (৩৮), পার্শ্ববর্তী সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা এলাকার মৃত সামছুল হকের ছেলে খোকন (৪০), একই উপজেলার মৃত আব্দুল গণীর ছেলে তোফাজ্জল হোসেন এবং সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পরানপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে মোজাম্মেল হক (৪২)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এছাড়া মাদক মামলায় চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের ফটিক মন্ডলের ছেলে গোলাপ মন্ডল (২৫), রফিকুল ইসলামের ছেলে শাকিল (২২), জহুরুল ইসলামের ছেলে দুলাল হোসেন (২২) এবং নিমগাছি ইউনিয়নের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে আপেল মাহমুদ (৩৪)-কে ২১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
নাশকতা মামলায় সোনাহাটা গ্রামের চান মিয়ার ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম সাগর (৩২), চুরি মামলায় চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের জাহিদুল ইসলাম (২৭) এবং পাঁচথুপি গ্রাম থেকে মাদক সেবনের সময় আরও চারজন মাদকসেবীকেও আটক করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা সবাই জুয়া, মাদক, ওয়ারেন্ট, চুরি ও নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক ক্রাইম ডায়রি // আইন শৃঙ্খলা