চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ছবিঃ দৈনিক ক্রাইম ডায়রি

আব্দুর রাজ্জাক নাসিমঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ মে ২০২৬ (শুক্রবার) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিদ্যালয়ের কৃতি প্রাক্তন শিক্ষার্থী মো. আয়নুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন “চান্দাইকোনা হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা”-এর সাধারণ সম্পাদক আলী ইমাম সরোয়ার ফিরোজী লেলিন।

সভায় বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অচিন্ত্য কুমার নাগ, শিক্ষক আনন্দ কুমার নাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মো. আরিফ উদ্দিন খান, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, শিশু সংগঠক মো. হেলাল উদ্দিন, সাবেক রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ভিপি মো. আমিনুল ইসলাম সিহাব, পাবনা জেলা জজ মো. সুরোজ সরকার, ব্যাংকার কে. এম. সাব্বির হোসাইন সনেট, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, কুষ্টিয়ার সিনিয়র জেলা জজ মো. এনায়েত কবির সরকার (আকুল), সড়ক ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মো. আরিফুল ইসলাম তুহিন, অধ্যাপক শফিউল ইসলাম এবং অধ্যাপক বাবু নিকুঞ্জ বিহারী কুন্ডুসহ আরও অনেকে।

বক্তারা বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনকে স্মরণীয় ও বর্ণাঢ্য করে তুলতে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, শিক্ষা বিস্তারে অবদান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।

সভা শেষে সর্বসম্মতিক্রমে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি হিসেবে জাতীয় সংসদ সদস্য মো. আয়নুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে আলী ইমাম সরোয়ার ফিরোজী লেলিনকে মনোনীত করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়।

শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই অনুষ্ঠান বিদ্যালয়ের শতবর্ষের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় করবে।

দৈনিক ক্রাইম ডায়রি // জেলা