হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু- স্বাস্থ্যমন্ত্রী
হাতিম বাদশা:
দেশে হামের টিকা নেওয়ার জন্য উপযুক্ত ৮১ শতাংশের বেশি শিশু ইতোমধ্যে টিকা গ্রহণ করেছে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “এখন পর্যন্ত ৮১ শতাংশ টিকা কভার করা হয়েছে, এবং আমরা খুব শিগগির বাকি অংশও টিকার আওতায় আনতে সক্ষম হবো।”
রোববার (৩ মে) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে মন্ত্রী এ কথা বলেন। এ সম্মেলনটি ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠনের পর অনুষ্ঠিত প্রথম ডিসি সম্মেলন।
এ সময় মন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, “ডেঙ্গু মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দিতে হবে। এছাড়া মায়েদের ব্রেস্ট ফিডিং উৎসাহিত করতে, শিশুর শাক-সবজি খাওয়ার অভ্যাস তৈরি করতে, এবং অন্যান্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছি।”
অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন ও অ্যান্টি স্নেক ভেনমের ঘাটতি নিয়ে মন্ত্রী বলেন, “এগুলো যেন পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত রাখা হয়, এবং যাতে কোন জলাতঙ্ক রোগী ফিরে না যায়।” তিনি আরও বলেন, “হামের টিকার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রত্যেকটি টিকাদান ক্যাম্পের কার্যক্রম তদারকি করা হয়।
দৈনিক ক্রাইম ডায়রি/// জাতীয়










