প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষ, আজ হতে শুরু হচ্ছে নির্বাচনি প্রচারণা

Allotment of symbols to candidates complete, election campaign begins today

প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষ, আজ হতে শুরু হচ্ছে নির্বাচনি প্রচারণা
ছবি- অনলাইন হতে সংগৃহীত

হাতিম বাদশা:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার নির্বাচন কমিশন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম শেষ করেছে। এর ফলে আজ বৃহস্পতিবার থেকে দেশজুড়ে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হচ্ছে, বাড়ছে ভোটের আমেজ।

বগুড়া জেলার বিভিন্ন আসনে প্রতীক পাওয়া প্রার্থীদের মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমান পেয়েছেন ধানের শীষ প্রতীক। একই আসনে আবু নুমান মো. মামুনুর রশিদকে দেওয়া হয়েছে হাতপাখা এবং মো. আবিদুর রহমান পেয়েছেন দাঁড়িপাল্লা। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে কাজী রফিকুল ইসলাম ধানের শীষ, মো. জুলফিকার আলী উদীয়মান সূর্য এবং মো. শাহাবুদ্দিন দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান দাঁড়িপাল্লা, মাহমুদুর রহমান মান্না কেটলি এবং মীর শাহে আলম ধানের শীষ প্রতীকে লড়ছেন।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে নূর মোহাম্মদ পেয়েছেন দাঁড়িপাল্লা, মো. আবদুল মহিত তালুকদার ধানের শীষ এবং মো. শাহিনুল ইসলাম লাঙ্গল। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মো. মোশারফ হোসেন ধানের শীষ, মো. মোস্তফা ফয়সাল দাঁড়িপাল্লা ও শাহীন মোস্তফা কামাল লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষ এবং মো. দবিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মোরশেদ মিলটন ধানের শীষ ও মো. গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঝিনাইদহ জেলার আসনগুলোতে ঝিনাইদহ-১ এ মো. আসাদুজ্জামান ধানের শীষ, মনিকা আলম নাঙ্গল, আবু সালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা এবং সাইদুল এনাম পল্লব মিয়া কাঁচি প্রতীক পেয়েছেন। ঝিনাইদহ-২ আসনে মো. আব্দুল মজিদ ধানের শীষ, মো. আসসাদুল ইসলাম মই, আলী আজম মো. আবু বক্কর দাঁড়িপাল্লা, এইচএম মমতাজুল রহমান হাতপাখা এবং সাওগাতুল ইসলাম নাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। ঝিনাইদহ-৩ এ মো. মেহেদী হাসান ধানের শীষ, মো. মতিয়ার রহমান দাঁড়িপাল্লা ও মো. সুমন কবির ট্রাক প্রতীক পেয়েছেন। ঝিনাইদহ-৪ আসনে মো. রাশেদ খান ধানের শীষ, মো. আবু তালিব দাঁড়িপাল্লা, স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম ফিরোজ কাপ-পিরিচ এবং ইমদাদুল ইসলাম বাচ্চু নাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

বরিশাল অঞ্চলে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জহির উদ্দিন স্বপন ধানের শীষ, ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান ফুটবল এবং কামরুল ইসলাম খান দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন। বরিশাল-২ এ এস সরফুদ্দিন আহমেদ সান্টু ধানের শীষ, মাস্টার আবদুল মান্নান দাঁড়িপাল্লা ও মোহাম্মদ নেছার উদ্দিন হাতপাখা প্রতীকে লড়ছেন। বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন ধানের শীষ, গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল, মুহাম্মদ সিরাজুল ইসলাম হাতপাখা এবং আসাদুজ্জামান ফুয়াদ ঈগল প্রতীক পেয়েছেন। বরিশাল-৪ এ রাজিব আহসান ধানের শীষ, আবদুল জব্বার দাঁড়িপাল্লা ও সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের হাতপাখা প্রতীকে প্রার্থী হয়েছেন। বরিশাল-৫ (সদর) আসনে মজিবর রহমান সরওয়ার ধানের শীষ, মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম হাতপাখা এবং ডা. মনীষা চক্রবর্তী মই প্রতীক পেয়েছেন। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আবুল হোসেন খান ধানের শীষ, মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম হাতপাখা ও মাহামুদুন্নবী তালুকদার দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এভাবেই নারায়ণগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, রাজশাহী, চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চট্টগ্রাম, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, রাঙামাটি, ময়মনসিংহ, কক্সবাজার ও যশোরের বিভিন্ন সংসদীয় আসনেও সংশ্লিষ্ট প্রার্থীদের মধ্যে ধানের শীষ, দাঁড়িপাল্লা, লাঙ্গল, হাতপাখা, ঈগলসহ নানা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে প্রার্থীরা এখন নির্বাচনি মাঠে সক্রিয়ভাবে নামতে প্রস্তুত, আর এরই ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে দেশজুড়ে আরও জোরালো প্রচারণা ও রাজনৈতিক উত্তাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়