ফ্যাসিষ্টকে দিয়ে নতুন এডহক কমিটি: ডেভিল বারীর নানামুখী ষড়যন্ত্র
অজ্ঞাত কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় সুনামগঞ্জের ছাতকের জনতা মহাবিদ্যালয়ে পুরোনো সেই আওয়ামী ডেভিল মুহিতুল বারীকে দিয়ে নতুন এডহক কমিটি গঠন করেন। কিন্তু চাপের মুখে পরে তাকে তিনি প্রত্যাহার করলেও নানামুখী ষড়যন্ত্র শুরু করে বাদ হওয়া সেই মুহিতুল বারী।
অজ্ঞাত কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় সুনামগঞ্জের ছাতকের জনতা মহাবিদ্যালয়ে পুরোনো সেই আওয়ামী ডেভিল মুহিতুল বারীকে দিয়ে নতুন এডহক কমিটি গঠন করেন।
স্পেশাল রিপোর্টার:
বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকার ৮ই আগষ্ট শপথ গ্রহনের পর স্বৈরাচার খুনি শেখ হাসিনার দোসর মুক্ত করতে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি ভেঙে দিয়ে ডেভিল মুক্ত করে এডহক কমিটি গঠন করলেও অজ্ঞাত কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় সুনামগঞ্জের ছাতকের জনতা মহাবিদ্যালয়ে পুরোনো সেই আওয়ামী ডেভিল মুহিতুল বারীকে দিয়ে নতুন এডহক কমিটি গঠন করেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা গত ২৬/৫/২০২৫ ইং তারিখ স্থির চিত্র ও দুর্নীতির প্রমাণাদি সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবরে আবেদন করে নতুন কমিটি গঠনের প্রস্তাব করলে তদন্ত পূর্বক পুরাতন এডহক কমিটি ভেঙে গত ২৬/৬/২০২৫ ইং ডাঃ শাহেদুল হাসানকে সভাপতি ও অধ্যাপক হাফিজুর রহমানকে সদস্য করে নতুন কমিটি গঠন করেন।




কিন্তু অদৃশ্য ইশারায় ভিসি সাহেব মাত্র ৭দিনের মাথায় ৩/৭/২০২৫ ইং তারিখে পুনরায় সেই আওয়ামী ডেভিল মুহিতুল বারীকে সভাপতি করে এডহক কমিটি গঠন করে দেন।
এতে করে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রাঘব বোয়ালদের আশীর্বাদ পুষ্ট ডেভিল মুহিতুল বারীকে ফের সভাপতি মনোনীত করায় আবারও ক্ষুদ্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তাদের দাবির প্রেক্ষিতে ও স্বৈরাচারের দোসর হিসেবে প্রমাণাদির ভিত্তিতে আবারও মুহিতুল বারীর মনোনয়ন বাতিল করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ ঘটনায় এলাকায় স্বস্থি ফিরলেও ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যাওয়া মুহিতুল বারী আবার প্রকাশ্যে এসে নানা ষড়যন্ত্র করছেন।
দৈনিক ক্রাইম ডায়রি// ক্রাইম










