খাদ্যে নিষিদ্ধ হাইড্রোজ ও রঙ : কুমিল্লায় ভোক্তার অভিযান
প্রতিষ্ঠানটিতে নিষিদ্ধ হাইড্রোজ ও কেমিক্যাল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পন্য উৎপাদন ও বাজারজাত করছিল।
প্রতিষ্ঠানটিতে নিষিদ্ধ হাইড্রোজ ও কেমিক্যাল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পন্য উৎপাদন ও বাজারজাত করছিল।
সাহিদুজ্জামান চৌধুরী:
সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর এলাকায় " রসনা বিলাস বেকারিতে" ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে নিষিদ্ধ হাইড্রোজ ও কেমিক্যাল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পন্য উৎপাদন ও বাজারজাত করছিল। সরেজমিনে দেখা যায়, মিষ্টি ও পাউরুটিতে নিষিদ্ধ হাইড্রোজ,অননুমোদিত রঙ ব্যবহার করা হচ্ছে। তাছাড়া মার্কেট ফেরত মেয়াদোত্তীর্ন বিস্কিট পুনরায় প্যাকেটজাত করা হচ্ছে।
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরীসহ নানা অনিয়মে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৬০,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে আরো সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়ার নেতৃত্বে এই অভিযানে সহযোগিতা করেন জলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো: আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিদপ্তর কুমিল্লা অফিস দৈনিক ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রিকে জানিয়েছে, ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ক্রাইম ডায়রি// ক্রাইম










