‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো এএসপি নেই- পুলিশ সদর দপ্তর
বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘সুমাইয়া জাফরিন’ নামে এক নারীকে বাংলাদেশ পুলিশের এএসপি পরিচয়ে উপস্থাপন করা হচ্ছে। বিষয়টি পুলিশ সদর দপ্তরর নজরে এসেছে।
বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘সুমাইয়া জাফরিন’ নামে এক নারীকে বাংলাদেশ পুলিশের এএসপি পরিচয়ে উপস্থাপন করা হচ্ছে। বিষয়টি পুলিশ সদর দপ্তরর নজরে এসেছে।
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ পুলিশে ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী সহকারী পুলিশ সুপার (এএসপি) নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান গুজবের পরিপ্রেক্ষিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, সম্প্রতি ফেসবুক, টিকটকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘সুমাইয়া জাফরিন’ নামে এক নারীকে বাংলাদেশ পুলিশের এএসপি পরিচয়ে উপস্থাপন করা হচ্ছে। বিষয়টি পুলিশ সদর দপ্তরর নজরে এসেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভ্রান্তি এড়াতে সাধারণ মানুষকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশের কোনো পর্যায়ে ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী কর্মকর্তা বর্তমানে কর্মরত নেই। এ ধরনের ভুয়া তথ্য ও পরিচয় দিয়ে কেউ যেন জনমনে বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং যাচাই না করে কিছু শেয়ার না করার আহ্বান জানিয়েছে পুলিশ।
গুজব ছড়ানো ও পুলিশের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
দৈনিক ক্রাইম ডায়রি/ জাতীয়










