ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের খেজুর বিতরণ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের খেজুর বিতরণ
ছবিঃ দৈনিক ক্রাইম ডায়রি

 ইমাম বিমান, জেলা প্রতিনিধিঃ 

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝালকাঠি জেলার কাঁঠালিয়ায় ১৬টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঝে খেজুর বিতরণ করেছে কাঁঠালিয়া উপজেলা প্রশাসন।

১২ মার্চ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার ১৬টি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে (প্রতিটি কার্টনে আট কেজি করে খেজুর) মোট ১৬ কার্টন খেজুর তুলে দেয়া হয়। রমজান মাসে মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমদের ইফতারের জন্য সহায়তা হিসেবে বিতরণ করা হয়।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকবুল হোসেন বলেন, ‘পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সরকার অসহায় ও এতিম শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তাদের ইফতারের জন্য এ খেজুর বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় পিআইও মো. যোবায়ের হোসেন উপস্থিত ছিলেন। 

খেজুর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

দৈনিক ক্রাইম ডায়রি / জেলা