রাজধানীর কামরাঙ্গীর চরে ভয়াবহ অগ্নিকান্ড
মোঃ বিল্লাল হোসেন
রাজধানীর কামরাঙ্গীর চরে ২৪ ফেব্রুয়ারি (সোমবার) আনুমানিক রাত ১১.০৫ টা পশ্চিম নবীনগর নার্সারি গলি সংলগ্ন পলিথিনের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নবীন প্রবীন সংঘের একটি দলকে আগুন লাগার প্রসঙ্গে জিঞ্জাসা করলে বলেছেন যে এই জায়গায় আগুন লাগার মতো কোন কারন নেই। প্রায় বিশ মিনিট পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলে এই আগুন তৎক্ষনাত নিয়ন্ত্রনে আসে। অন্যদিকে এলাকাবাসীর ইয়াছিন নামের এক ব্যবসায়ী ব্যক্তিকে হতাহতের কথা বলায় তিনি বলেছেন এই প্লাস্টিক ও পলিথিনের গোডাউনে কার শারীরিকভাবে ক্ষতি হয়নি। জানা গিয়েছে তিন লাখ টাকার মত মালামালের ক্ষতি হয়েছে। পলিথিনের ব্যবহার নিষিদ্ধ হলে ও রাজধানীর প্রায় দোকানে দেদার মিলছে পলিথিন। প্লাস্টিক ও পলিথিনের দূষনে বিপর্যস্ত হচ্ছে গোটা বিশ্ব। আর কত ক্ষতি হলে বন্ধ হবে অবৈধ পলিথিন।


crimediarybd1








