কেয়ারটেকার টাকা নিয়ে উধাও: পিরোজপুরের শফিকুলের খোঁজ নেই
মিরপুরে বিল্ডিং কেয়ারটেকার পিরোজপুরের শফিকুলের খোঁজ নেই ,টাকা নিয়ে উধাও হবার অভিযোগ।
নিখোঁজ শফিকুল ইসলামের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার গ্রামের বাড়ি ও অন্যান্য সম্ভাব্য স্থানে খোঁজ নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি।
মো: আরিফুল ইসলাম কাইয়্যুম, মিরপুর প্রতিনিধি:
রাজধানীর শেওড়াপাড়ার আনন্দবাজার মসজিদ গলির চন্দ্রদ্বীপ বিল্ডিংয়ের দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার মোঃ শফিকুল ইসলাম (৪০) গত ২০ আগস্ট ২০২৫, বুধবার বিকেল ৩:৩০ মিনিট থেকে নিখোঁজ রয়েছেন। অভিযোগ উঠেছে, কয়েক লক্ষ টাকা নিয়ে তিনি পলাতক হয়েছেন।
মোঃ শফিকুল ইসলামের বাড়ি পিরোজপুর জেলার পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে। তার পিতার নাম আব্দুল মজিদ শিকদার। পেশায় তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক ভবনের কেয়ারটেকার পেশার সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি তিনি চন্দ্রদ্বীপ বিল্ডিংয়ে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, ঘটনার দিন শফিকুল ইসলাম নিয়মিত ভাড়া এবং বিভিন্ন ইউটিলিটি বিলের টাকা উত্তোলন করেন। তবে বিকেল ৩:৩০ মিনিটের পর থেকে তিনি ফোন বন্ধ রেখে উধাও হয়ে যান। মালিকপক্ষ জানান, উত্তোলিত অর্থ হস্তান্তর না করে তিনি গোপনে স্থান ত্যাগ করেন এবং এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কয়েক মাস ধরে শফিকুল ইসলামের আচরণ ছিল সন্দেহজনক। আর্থিক হিসাব-নিকাশেও ছিল অসঙ্গতি ও গড়মিল। বিষয়টি মালিকপক্ষের নজরে এলে তাকে একাধিকবার সতর্ক করা হয় এবং ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য সুযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব সুযোগের সদ্ব্যবহার না করে শেষমেশ তিনি বেশ কিছু টাকাসহ আত্মগোপনে চলে যান।
নিখোঁজ শফিকুল ইসলামের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার গ্রামের বাড়ি ও অন্যান্য সম্ভাব্য স্থানে খোঁজ নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি।
একই বিল্ডিংয়ে বসবাসকারী জাতীয় পত্রিকা “দৈনিক ক্রাইম ডায়রি, গোয়েন্দা ডায়রি ও ইংরেজি দৈনিক ডেইলি ইনভেস্টিগেশন” এর সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট আতিকুল্লাহ আরেফিন রাসেল জানান বেশ কিছুদিন হলো কেয়ারটেকার শফিক এর আচরন সন্দেহজনক ছিল বলে মনে হয়েছে।”
এ বিষয়ে বিল্ডিং মালিকপক্ষ জানান, ঘটনাটি থানায় জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শফিকুল ইসলামের কোনো খোঁজ পেলে নিচের নম্বরে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টরা অনুরোধ জানিয়েছেন: যোগাযোগ:01711705480
দৈনিক ক্রাইম ডায়রি// ক্রাইম










