মাওলানা আবদুল লতিফ নেজামী রহ.-এর রুহের মাগফিরাত কামনায় বড় কাটারা মাদরাসায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

এবিসি সুমন

মাওলানা আবদুল লতিফ নেজামী রহ.-এর রুহের মাগফিরাত কামনায় বড় কাটারা মাদরাসায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান সদ্যপ্রয়াত মাওলানা আবদুল লতিফ নেজামী রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ইফতারের পূর্বে ঐতিহ্যবাহী বড় কাটারা মাদরাসায় এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বড় কাটারা মাদ্রাসার মুহতামিম, ইসলামী ঐক্যজোটের দাওয়াত ও এরশাদ বিষয়ক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম মাদানী। 
দোয়ায় অংশ নেন বড় কাটারা মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা মোবারক উল্লাহ, মাওলানা মুখতার আহমদ, ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মাওলানা আনছারুল হক ইমরান, কেন্দ্রীয় নিবার্হী সদস্য মুফতি আবুল খায়ের বিক্রমপুরী, ইসলামী যুব খেলাফতের কেন্দ্রীয় নেতা মাওলানা শহিদুল আনোয়ার সা'দী, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা জাকির হোসাইন, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা ফয়েজ উদ্দিন প্রমুখ।