টেকনাফে গোলাগুলিতে মাদক ব্যবসায়ি নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

টেকনাফে গোলাগুলিতে মাদক ব্যবসায়ি নিহত

টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলিতে এক মাদক কারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল তল্লাশী করে ৬ কোটি টাকা মুল্যের ২ লক্ষ ইয়াবা, দেশীয় তৈরী ১টি অস্ত্র, ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি। নিহত যুবক মাদক কারবারি জাফর আলম টেকনাফ সাবরাং নয়াপাড়ার মৃত জবর মুল্লুকের পুত্র।

বিজিবি জানায়, শাহপরীর দ্বীপ গোলারচর নাফনদী সীমান্ত দিয়ে মাদকের একটি ইয়াবার চালান প্রবেশ করবে খবর পেয়ে শনিবার দিবাগত মধ্যরাতে বিজিবি ওই এলাকায় অবস্থান নেয়। নৌকায় ৪-৫ জন লোক বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে দাঁড়ানোর সঙ্কেত দেয়। মাদক কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষন করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।