শেরপুরে বাড়িতে হামলা মারধর ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আমি আহত হয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। বর্তমানে আমি জীবন নাশের আশংকায় পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে প্রিয়মশন মামলায় হেরে গিয়ে বসতবাড়ীতে হামলা, ভাংচুর মারধরের অভিযোগ তুলে শেরপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করার প্রতিবাদে শনিবার দুপুরে শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রোজিনা খাতুন ওরফে রোজী। এ সময় উপস্থিত ছিলেন স্বামী পল্টু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে ভুক্তভোগী রোজিনা খাতুন ওরফে রোজী বলেন, শেরপুর পৌর শহরের হাজিপুর মৌজার সাবেক ২০৩ হাল ২৫২ এর ৩ শতক জমি নিয়ে মঞ্জুয়ারা পারভীন ও তার স্বামী ইব্রাহিম খলিলূল্ল্যার সঙ্গে বিরোধ চলে আসছে। এ নিয়ে বিগত জুন ২০১০ সালে শেরপুর সহকারী জজ আদালতে প্রিয়েমশন মামলা করা হয়। পরে মামলটি ২য় যুগ্ম জেলা জজ আদালেতে স্থানান্তর করে।
মামলাটি ১০ ডিসেম্বর ২০২৪ তারিখের আদেশ মুলে প্রতিপক্ষ মনজুয়ারা পারভীন দিং বিরুদ্ধে নিস্পত্তি না হওয়া পর্যন্ত ৬ মাসের জন্য স্থিতিবস্থায় আদেশ বহাল করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে আমার স্বত্ব দখলীয় বসতবাড়ী বেদখল করার উদ্দেশ্যে হামলা করে এবং আমাকে মারধর করে। আমি আহত হয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। বর্তমানে আমি জীবন নাশের আশংকায় পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
কিন্তু প্রতিপক্ষ মিথ্যা ভীত্তিহীন বানোয়ার ও ষড়যন্ত্রমূলক বর্ণনা দিয়ে আমার এবং আমার স্বামীর বিরুদ্ধে গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে সংবাদ সম্মেলন করেছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসন সহ সাংবাদিক ভাইদের সত্য প্রকাশ ও সুদৃষ্টি কামনা করছি এবং সঠিক বিচার প্রত্যাশা করছি।
ক্রাইম ডায়রি// জেলা










