সরকারি আযিযুল হক কলেজে আন্তঃবিভাগ প্রতিযোগিতায় অর্থনীতির জয়

প্রতিযোগীতায় অংশগ্রহন করেন দৈনিক ক্রাইম ডায়রি এর বগুড়া প্রতিনিধি সারিকা তাবাসসুম সানভী।

সরকারি আযিযুল হক কলেজে আন্তঃবিভাগ প্রতিযোগিতায় অর্থনীতির জয়
ছবি- দৈনিক ক্রাইম ডায়রি

সারিকা তাবাসসুম সানভী, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আযিযুল হক কলেজে সম্প্রতি অনুষ্ঠিত হলো আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। এতে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও অর্থনীতি বিভাগের মধ্যে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে অল্প ব্যবধানে বিজয় অর্জন করে অর্থনীতি বিভাগ। প্রতিযোগীতায় অংশগ্রহন করেন দৈনিক ক্রাইম ডায়রি এর বগুড়া প্রতিনিধি সারিকা তাবাসসুম সানভী।

প্রতিযোগিতায় অর্থনীতি বিভাগ মোট ১০৭ নম্বর অর্জন করে বিজয়ী হয়। অপরদিকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ১০২ নম্বর পেয়ে মাত্র ৫ নম্বরের ব্যবধানে পরাজিত হয়। হাড্ডাহাড্ডি এই প্রতিযোগিতা উপস্থিত দর্শক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

উল্লেখযোগ্য বিষয় হলো, অর্থনীতি বিভাগের দলে ছিলেন অভিজ্ঞ ও সিনিয়র শিক্ষার্থীরা, যা তাদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দলটি ছিল মূলত প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। স্বল্প অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তারা দৃঢ় মনোবল ও দক্ষতার পরিচয় দিয়ে প্রশংসনীয় পারফরম্যান্স প্রদর্শন করে।

আয়োজকরা জানান, এ ধরনের আন্তঃবিভাগ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ, দলগত কাজের অভিজ্ঞতা এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

দৈনিক ক্রাইম ডায়রি// জেলা-ক্যাম্পাস