মিথ্যা নোটিশ দিয়ে প্রতারণার অভিযোগ: তদন্ত করবে সিআইডি

ভুয়া নোটিশ ব্যবহার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা চলছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছে।

মিথ্যা নোটিশ দিয়ে প্রতারণার অভিযোগ:  তদন্ত করবে সিআইডি
ছবি- অনলাইন হতে সংগৃহীত

অনলাইন ডেস্ক:
ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিআইডির (অপরাধ তদন্ত বিভাগ) নামে একটি ভুয়া নোটিশ ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নোটিশে সাইবার অপরাধ, পর্নোগ্রাফি ও বৈদেশিক মুদ্রা লেনদেনসহ নানা অভিযোগ তুলে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। 

সিআইডি জানিয়েছে, নোটিশটি সম্পূর্ণ ভুয়া, মিথ্যা এবং প্রতারণার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। জনগণকে এ ধরনের নোটিশে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সিআইডি জানিয়েছে, ভুয়া নোটিশ ব্যবহার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা চলছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছে। কারা এই নোটিশ তৈরি ও প্রচারে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। সিআইডি বলছে, তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরিস্থিতি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক ক্রাইম ডায়রি// আইনশৃঙ্খলা