ফতুল্লায় বিএসটিআইয়ের অভিযান: ভেজাল শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা

আশিক জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ গ্রহন করে সেনাবাহিনী ও পুলিশ।

ফতুল্লায়  বিএসটিআইয়ের অভিযান: ভেজাল শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা
ছবি- অনলাইন হতে সংগৃহীত

BSTI raids Fatullah: Adulterated baby food manufacturing company sealed and fined

হাতিম বাদশা:

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে  বিএসটিআই ঢাকা এর উদ্যোগে ভেজাল খাদ্য উৎপাদকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায়   নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা এলাকায় বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ ব্যতীত শিশু খাদ্য উৎপাদন করায় একটা প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা, আনুমানিক ৫ লক্ষ টাকার মালামাল ধ্বংস ও কারখানা সিলগালা করে দেয়া হয়। 

বিএসটিআই ঢাকা অফিসের চৌকস ফিল্ড অফিসার আশিক জামান গোপন সংবাদের ভিত্তিতে ফতু্ল্লা খানার পাগলা এলাকায় এই অভিযান পরিচালনা করে। টিম ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রি’র প্রতিনিধিরা এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছে ফতুল্লা অঞ্চলে এমন অনেক ফ্যাক্টরী রয়েছে যারা কোন অনুমোদনের তোয়াক্কা করেনা। 

শিশুখাদ্যে ভেজাল একটি গুরুতর সমস্যা, যা শিশুদের স্বাস্থ্য ও বিকাশের জন্য হুমকিস্বরূপ। ভেজাল খাদ্য মানে খাদ্যের সাথে ক্ষতিকর কিছু মেশানো বা খাদ্যের গুণগত মান কমিয়ে দেওয়া। এটি শিশুদের জন্য বিশেষভাবে ক্ষতিকর, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং তারা দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়।

শিশুখাদ্যে ভেজালের কারণ:

অসাধু ব্যবসায়ীদের মুনাফার উদ্দেশ্যে ভেজাল মেশানো, খাদ্য উৎপাদনে নিম্নমানের উপকরণ ব্যবহার করা, বাজারজাতকরণে অসতর্কতা, সরবরাহ চেইন দুর্বল হওয়া. 

শিশুখাদ্যে ভেজালের প্রভাব:

  • শিশুর বৃদ্ধি ও বিকাশে বাধা।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া।
  • বিভিন্ন রোগ যেমন - ডায়রিয়া, বমি, পেটের সমস্যা, এবং আরও মারাত্মক রোগ হতে পারে।
  • গুরুতর ক্ষেত্রে, অঙ্গহানি বা মৃত্যু পর্যন্ত হতে পারে। 

শিশুখাদ্যে ভেজাল প্রতিরোধ:

  • খাদ্য প্রস্তুতকারক এবং বিক্রেতাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত।
  • নিয়মিত খাদ্য পরীক্ষার ব্যবস্থা করা।
  • ভেজাল খাদ্য উৎপাদন এবং বিক্রির জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা।
  • জনসচেতনতা বৃদ্ধি করা।
  • শিশুদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সক্রিয় হতে হবে।
  • শিশুখাদ্য কেনার সময় অবশ্যই BSTI (Bangladesh Standards and Testing Institution) অনুমোদিত পণ্য যাচাই করতে হবে। 

শিশুখাদ্যে ভেজাল একটি গুরুতর সমস্যা যা প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায় শিশুদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব। 

 যেহেতু শিশুরা জাতীর ভবিষ্যৎ সুতরাং শিশুখাদ্যে ভেজাল রোধে যথাযথ পদক্ষেপ নিবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সাধারন জনগনের। এ ব্যাপারে কথা বলতে চাইলে বিএসটিআইয়ের দায়িত্বপ্রাপ্ত ফিল্ড অফিসার আশিক জামান দৈনিক ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রিকে জানান এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

দৈনিক ক্রাইম ডায়রি// বিএসটিআই