উন্নত চিকিৎসায় ভারত বাংলাদেশের মানুষকে দিচ্ছে আশার আলো
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী সম্পর্ক বহুদিনের। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে আদান প্রদানের মাধ্যমেই যে সম্পর্ক শুধু আজ মজবুত হয়েছে তাই না। বাংলাদেশের স্বাধীনতার পেছনে ভারতের বিশাল প্রভাব আছে।
তবে, বাংলাদেশের মানুষ আজ ভারতের মাটিতে চিকিৎসার জন্য আসেন ও ভালো ব্যবহার ও উন্নত পরিষেবা পেয়ে আনন্দের সাথে ফিরে যান দেশে- সুস্থ হয়।
শুধু পার্শ্ববর্তী কলকাতা শহর নয়, বাংলাদেশের মানুষেরা চেন্নাই এর মত দক্ষিণ ভারতের শহরেও যান চিকিৎসার জন্য।
আজ ভারত হয়ে উঠেছে এই দেশের মানুষের ভরসার জায়গা।
বাংলাদেশের মানুষদের কাছে ভারতে চিকিৎসা আসার কারণ হল কম খরচের বিষয়টিও।
এমনটি তুলে ধরলেন কুমিল্লার সঞ্জিব গোস্বামী। উনি বলেনঃ "আমরা এখানে এই দেশে চিকিৎসার জন্য আসি। এখানকার চিকিৎসায় আমরা উপকৃত হয়েছি। ভারতে চিকিৎসার খরচ তশায়নাদের ব্যবহার খুব পছন্দ। আমাদের এলাকা থেকে বহু মানুষ উপকৃত হয়েছেন ভারতে আসে।"
আরেক বাংলাদেশের মানুষ রফিক আহমেদ বলেনঃ "আমরা ভারতে কনফিডেন্স নিয়ে চিকিৎসা করতে আসি।"
"এখানে চিকিৎসার মান বহাল," উনি বলেন।
ভারতে চিকিৎসা করে খুশি মনে ফিরে যাওয়া মহম্মদ আলম বলেনঃ "আমি খুব খুশি এখানে চিকিৎসা করে।"
ভারতে বিমান ভাড়া কম হওয়ার কারণে অনেকেই বাংলাদেশ থেকে ত্রিপুরা এসে সেখান থেকে চেন্নাই চলে যাচ্ছেন চিকিৎসার জন্য।
এমনই এক মানুষ বলেনঃ "আমি বাংলাদেশ থেকে আগরতলা ও সেখান থেকে চেন্নাই গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারছি। বেশ ভালো সেখানে সমস্ত ব্যবস্থা।"
চিকিৎসা ব্যবস্থা আজ তাই ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে এক সেতু সৃষ্টি করতে পেরেছে যা নির্ভর করে আছেন ভালবাশা ও আস্থার উপরে।


crimediarybd1








