ড. মুহাম্মদ ইউনূসের যমুনা ত্যাগ: গুলশানে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূসের যমুনা ত্যাগ: গুলশানে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা
ছবি- দৈনিক ক্রাইম ডায়রি

হাতিম বাদশা:

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস 'রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা' ত্যাগ করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় তিনি ভবনটি ছাড়েন এবং গুলশানে তার নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হন।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কিছু সময় আগে সাবেক প্রধান উপদেষ্টা তার ব্যক্তিগত মালপত্র নিয়ে যমুনা ছেড়েছেন।

ড. ইউনূসের প্রস্থান পর, ভবনটির প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ শুরু করবে গণপূর্ত অধিদপ্তর। আগামী মাসের মধ্যে ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জাসহ সংশ্লিষ্ট সব কারিগরি কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংস্কারের পর যমুনাকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে।

তবে, প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় ওঠার বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। বর্তমানে তিনি গুলশানে তার নিজস্ব বাসভবনে অবস্থান করছেন।

দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়