সংসদ অধিবেশন বসতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে

সংসদ অধিবেশন বসতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে
ছবি- অনলাইন হতে সংগৃহীত

অনলাইন ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোও এ অধিবেশনে উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাবও আনা হবে বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

দৈনিক ক্রাইম ডায়রি/// জাতীয়