ঢাকার কেরানীগঞ্জে যুবদল নেতা জনির নির্বাচনী গণসংযোগ

ঢাকার কেরানীগঞ্জে যুবদল নেতা জনির নির্বাচনী গণসংযোগ
ছবিঃ দৈনিক ক্রাইম ডায়রি

এসএম উজ্জ্বল হোসেনঃ

কেরানীগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জনির নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও ভোট প্রচারণা চালানো হয়েছে।
শুক্রবার দিনব্যাপী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পাড়া-মহল্লা, হাট-বাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
প্রচারণাকালে সাধারণ মানুষের কাছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত রাজনৈতিক ভিশন তুলে ধরা হয়। নেতাকর্মীরা জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির পরিকল্পনা সম্পর্কে ভোটারদের অবহিত করাই এই প্রচারণার মূল লক্ষ্য।
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক ক্রাইম ডায়রি // রাজনীতি