শুরু হচ্ছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট
Joint Forces Operation Devil Hunt Begins
আলাউদ্দিন সোহেলঃ
পতিত ফ্যাসিস্ট সন্ত্রাসের ধারাবাহিক নৈরাজ্য, জীবন নাশ, রাস্ট্রদ্রোহ ও হুমকি ধামকির প্রেক্ষিতে সারা দেশে আজ শনিবার থেকেই শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হবে। বিস্তারিত তথ্য আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে জানানো হবে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
ক্রাইম ডায়রি /// আইনশৃঙ্খলা










